রামগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা – গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে রামগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর জেলা দুর্নীতি দমন কমিশন এবং রামগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের হাজী মোঃ জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী অডিটোরিয়ামে ওই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দুর্নীতি প্রতিরোধ কমিটি রামগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক এম এ রহিমের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রবিন শীষ। দুর্নীতি দমন কমিশন চাঁদপুর জেলা শাখার সহকারী পরিচালক মোহাম্মদ আজগর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় রামগঞ্জ উচ্চ বিদ্যালয়, রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ফরিদ আহম্মেদ ভূঁইয়া একাডেমী এবং সাউধেরখিল উচ্চ বিদ্যালয় অংশ গ্রহন করেন।

এতে প্রথম এবং দ্বিতীয় রাউন্ড শেষে রামগঞ্জ উচ্চ বিদ্যালয় বিজয়ী লাভ করেন। পরে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শরীফ উল্যা আস সামছ, রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন, রামগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ আবু তাহের সহ অনেকে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.