রামগঞ্জে জুলাই বিপ্লবে শহীদদের স্মৃতি সংরক্ষণে আর্থিক অনুদান প্রদান

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

জুলাই বিপ্লবে লক্ষ্মীপুরের রামগঞ্জের ৬ শহীদদের স্মৃতি সংরক্ষণে ১লাখ টাকা হারে অনুদান প্রদান করা হয়েছে। রামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৭মে) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহীদ পরিবারের সদস্যদের হাতে ওই আর্থিক অনুদান তুলে দিয়েছেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এসএম রবির শীষের ব্যবস্থাপনায় এসময় প্রধান অতিথি রামগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা সামগ্রী, শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী সহ উপজেলা সমাজ সেবা অফিসের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার এবং পৌরসভার ব্যবস্থাপনায় সেলাই প্রশিক্ষানার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরন করেণ। এরপূর্বে প্রধান অতিথি উপজেলাস্থ পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন শেষে রামগঞ্জ থানা, পৌর ভূমি কার্যালয়ে পরিদর্শন এবং উপজেলার নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন করেন। এসময় জেলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবব্রত দাস, রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার সহ উপজেলার সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.