সিবিএর উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও দোয়া
কুষ্টিয়া জেলা প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস২০২২ উপলক্ষ গণপূর্ত অধিদপ্তর শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং-বি-২০০৫ জেলা শাখা, কুষ্টিয়ার পক্ষ থেকে সকালে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তর্বক অর্পন করা হয়৷ পরে কুষ্টিয়া গণপূর্ত ইউনিয়ন কার্যালয়ের সামনে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়৷ সভায় সভাপতিত্ব করেন গণপূর্ত অধিদপ্তর শ্রমিক কর্মচারী ইউনিয়ন জেলা শাখা কুষ্টিয়ার সভাপতি মোঃ জিল্লুর রহমান সভা পরিচালনা করেন গণপূর্ত অধিদপ্তর শ্রমিক কর্মচারী ইউনিয়ন জেলা শাখা কুষ্টিয়ার সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের যুন্ম সাধারণ সম্পাদক এইচ এম মতিউর রহমান৷ দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ মাসুম বিল্লাহ৷:
