পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন
এম এম টিপু সুলতান, (খুলনা) প্রতিনিধি।। খুলনার পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচিতে দিনব্যাপী মুখর হয়ে ওঠে পৌর শহর। অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে। শুক্রবার সকালে উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় পূজা মন্দির ও সরল প্রাঙ্গণে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণকৃষ্ণ দাশ। সাধারণ সম্পাদক হিমাদ্রী শেখরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল:
