তজুমদ্দিনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

শেয়ার

রুবেল চক্রবর্তী, জেলা প্রতিনিধি।
ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে ভোলার তজুমদ্দিনে আনন্দ র‍্যলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল দশটায় উপজেলার কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির   থেকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান,কল্যাণ ফ্রন্ট ও সকল সনাতনী অঙ্গসংগঠন এর আয়োজনে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার কালীবাড়ি মন্দিরে এসে শেষ হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায়,বাবু বিধু ভূষন রায়ের সঞ্চালনায় ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্টের তজুমদ্দিন উপজেলার শাখার সভাপতি অরবিন্দু দে টিটুর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন  জাতীয় সংসদের মাননীয় স্পিকার ও ভোলা ৩ আসনের সাংসদ আলহাজ্ব মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ (বির বিক্রম)।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন ,তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ জনাব মোঃমিজানুর রহমান,উপজেলার চাঁদপুর দক্ষিণ বিএনপির সভাপতি এ কে এম মহিউদ্দিন জুলফিকার, উপজেলা যুবদল নেতা শাহাজাহান মিয়া,কৃষক দলের সহ সভাপতি নজরুল ইসলাম কামাল, গোলকপুর গীতা শিক্ষা নিকেতনের পরিচালক নিমাই দর সহ উপজেলার বিভিন্ন মন্দিরের সভাপতি সম্পাদক সহ  সনাতনী ভক্ত বৃন্দ।
আলোচনা সভায় বক্তারা শ্রীকৃষ্ণের জীবনাদর্শ, মানবতা, সাম্য ও ন্যায় প্রতিষ্ঠার শিক্ষা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.