পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

শেয়ার

এম এম টিপু সুলতান, (খুলনা) প্রতিনিধি।।

খুলনার পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। বর্ণাঢ্য  শোভাযাত্রা, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচিতে দিনব্যাপী মুখর হয়ে ওঠে পৌর শহর। অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে।

শুক্রবার সকালে উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় পূজা মন্দির ও সরল প্রাঙ্গণে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণকৃষ্ণ দাশ। সাধারণ সম্পাদক হিমাদ্রী শেখরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী।

শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাধন চন্দ্র ভদ্র।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ (এমবিবিএস), পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম আশরাফুল ইসলাম নান্নু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউনিয়নের একাধিকবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান এস এম এনামুল হক, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর এস এম এমদাদুল হক এবং পূজা উদযাপন পরিষদের সাবেক  সভাপতি সমীরণ সাধু ও অলোক মজুমদার।

এ সময় বক্তব্য দেন রবীন্দ্রনাথ রায় , সন্তোষ সরকার, সুজিত কুমার মণ্ডল, বাবুরাম মণ্ডল ও জগদ্বীশ চন্দ্রসহ অনেকে।

আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রীকৃষ্ণের জীবনাদর্শ মানবতা, ন্যায়, সত্য, ভালোবাসা ও কল্যাণের শিক্ষা দেয়। তাঁর আদর্শকে ধারণ করে সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ধর্মীয় সম্প্রীতি ও সহমর্মিতা আরও সুদৃঢ় করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনে সবাইকে  ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে শহরের  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বের করা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। ঢাক-ঢোল, ধর্মীয় সংগীত ও নানা আয়োজনে সাজানো শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণকালে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সনাতন ধর্মাবলম্বীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

শোভাযাত্রা ও আলোচনা সভাকে ঘিরে  পাইকগাছায় সৃষ্টি হয় উৎসবের আমেজ। বক্তারা শ্রীকৃষ্ণের আদর্শকে সামনে রেখে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.