বাবুল খান, শ্রীপুর,গাজীপুর।
শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ২০২৫ সালের প্লে থেকে অষ্টম শ্রেনী পর্যন্ত শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
৫সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় শ্রীপুর উপজেলা অডিটরিয়ামে এক আনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই বৃত্তি প্রদান ও সনদ বিতরণ করা হয়৷
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার এসএম রফিকুল ইসলাম বাচ্চু।
প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার বাচ্চু বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে, যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। এ সময় তিনি অভিবাবকদের তাদের সন্তানের প্রতি আরো বেশি সচেতন হওয়ার আহ্বান জানান।
শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন প্রধানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এসএম ফরহাদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার নাহিদ ভূঞা, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালিব, পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকার, শামীম মাস্টার প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন কিন্ডারগার্টের প্রধান শিক্ষক, ছাত্র অভিভাবক, শিক্ষক, সাংবাদিক ও উপজেলার গণমানব ব্যক্তিবর্গ ।
