রামগঞ্জে প্রবাসী পরিবারের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ ঢাকায় খাবারের সঙ্গে বিষাক্ত পদার্থ মিশিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জের সৌদি প্রবাসী মনির হোসেন (৪৫), তাঁর অন্তসত্তা স্ত্রী স্বপ্না আক্তার (৩৬) ও ছেলে নাঈম ইসলামকে (১৮) হত্যার অভিযোগে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। রোববার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার ভোলাকোট ইউনিয়নের আথাকরা বাজারে দোকানপাট বন্ধ রেখে এ মানববন্ধনের আয়োজন করেন বাজারের ব্যবসায়ীরা। এতে স্থানীয় দুই শতাধিক মানুষ অংশ নেন। এদিকে মামলার তদন্তের অংশ হিসেবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ডিএমপির ঢাকা দক্ষিণের পরিদর্শক কামরুজ্জামান শিকদার নিহত মনিরের গ্রামের বাড়ি রামগঞ্জ উপজেলার দেহলা গ্রামে যান। সেখানে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং মামলার বিষয়ে বিভিন্ন:
