রাজশাহীর পুঠিয়ায় ট্রাক-লেগুনার সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ১০
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী পুঠিয়া উপজেলায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এসময় লেগুনার ১০ যাত্রী গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (২১ জুন) বিকাল ৩টা ২০ মিনিটে ঢাকার-রাজশাহী মহসড়কের পুঠিয়া ফায়ার সার্ভিস সংলগ্ন ঘোষপুকুর নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন- উপজেলার বানেশ্বর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মনছুর আলীর ছেলে সুমনুজ্জামান (৩৮) ও চারঘাট উপজেলার রাসেদুল ইসলাম (৩০)। এছাড়াও লেগুনার যাত্রী ভোদর মিয়া (৫৫), রাসেল (২১), জিল্লুর রহমান (২২), সাগর আলী (২২), রনি (২৭), মঞ্জুরা বেগম (৬৫), পিঞ্জিরা (৩০), তুফান (৮) ফেরদৌসী (৪৫) ও আব্দুল্লাহ (১৫) গুরুতর আহত হয়েছেন। প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা গেছে, নাটোর থেকে একটি ট্রাক (নং-ঢাকা মেট্রো-ট ২২-৯০৩৯):
