সারাদেশ

রামগতিতে কেন্দ্রীয় যুবলীগ নেতা অনুর কম্বল বিতরণ

রামগতিতে কেন্দ্রীয় যুবলীগ নেতা অনুর কম্বল বিতরণ

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতির উপকূলীয় অঞ্চলের হতদরিদ্র শীর্তাত মানুষের মাঝে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ তাসবীরুল হক অনুর সহধর্মীণী রায়হানা আফরোজ রিকা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পক্ষ থেকে উপহারের শীত বস্র বিতরন করেছেন। শুক্রবার্ (৬জানুয়ারী)বিকালে চর পোড়াগাছা ইউনিয়নের ১নং ওয়ার্ডে প্রধানমন্ত্ররি উপহারের আশ্রয়ন প্রকল্পের সুফলভোগীদের মাঝে উপহারের এ শীত বস্র বিতরন করা হয়। রামগতি- কমলনগরের গর্বিত সন্তান, আলহাজ্ব মোঃ তাসবীরুল হক অনুর সহধর্মিণী মিসেস রায়হানা আফরোজ রিকা সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পক্ষ থেকে শীর্তাত মানুষের মাঝে উপহারের শীতবস্ত্র বিতরণ করেন । এ সময় উপস্থিত ছিলেন রামগতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক:
আরও পড়ুন
রোগী ভোগান্তির আরেক নাম লক্ষ্মীপুর মা ও শিশু হাসপাতাল

রোগী ভোগান্তির আরেক নাম লক্ষ্মীপুর মা ও শিশু হাসপাতাল

চিকিৎসার নামে গলাকাটা ব্যবসা, সিরিয়াল বানিজ্য ও রোগীর অভিভাবকদের সাথে অশালীন আচরণ যেন থামছেই না লক্ষ্মীপুর মা ও শিশু হাসপাতালে। অহরহ এমন ঘটনা ঘটলেও প্রতিষ্ঠানটির পরিচালক প্রভাবশালী হওয়ায় এ বিষয়ে কেউ প্রতিবাদ করে সুফল পায়নি বলে অভিযোগ রয়েছে। আজ (০৬ জানুয়ারি) শুক্রবার সকালে ডাক্তার ইব্রাহীম খলীল হেলাল এর কাছে শিশু রোগী নিয়ে যায় এক অভিভাবক। এসময় কাউন্টারের দায়িত্বে থাকা মোঃ রাসেল টাকার বিনিময়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের সিরিয়াল পাইয়ে দিবে বলে জানান। টাকা দিতে ওই রোগীর স্বজন রাজি না হলে তাদের দীর্ঘ সময় বসিয়ে রেখে অন্যদের সুবিধা দেয় রাসেল। টাকার বিনিময়ে অন্য রোগীদের সিরিয়াল আগে দিলে রোগীর স্বজন প্রতিবাদ করে। এতে ক্ষীপ্ত:
আরও পড়ুন
এবার প্রেমের টানে লক্ষ্মীপুরে ফিলিপাইনের তরুণী

এবার প্রেমের টানে লক্ষ্মীপুরে ফিলিপাইনের তরুণী

এবার প্রেমের টানে ফিলিপাইন থেকে লক্ষ্মীপুরে ছুটে এসেছেন যোয়ান ডিগুসমান লেগুমবাই নামে এক তরুণী। নিজের জন্মভূমি ছেড়ে, ধর্ম ত্যাগ করে প্রেমিক নাঈমকে আনুষ্ঠানিকভাবে বিয়েও করতে যাচ্ছেন তিনি। তাকে দেখতে ভিড় করছেন স্থানীয়রা। গতকাল বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী গ্রামে প্রেমিক নাঈমের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান হয়। সেখানে বিদেশি ওই তরুণীকে দেখতে শত শত মানুষ ভিড় জমান। আজ শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। এর আগে, গত ৩ জানুয়ারি (মঙ্গলবার) নাঈমের বাড়িতে আসেন ফিলিপাইনের ওই তরুণী। মো. নাঈমুর রশিদ লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী গ্রামের বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে। তিনি মালয়েশিয়া:
আরও পড়ুন
শৈত্য প্রবাহ অব্যাহত থাকবে

শৈত্য প্রবাহ অব্যাহত থাকবে

কুয়াশার স্থায়ীত্ব কিছুটা কমায় দেখা মিলেছে সূর্যের। ফলে দিনের তাপমাত্রা কিছুটি বেড়েছে। আরও বাড়ার আভাস রয়েছে। তবে শৈত্য প্রবাহ অব্যাহত থাকবে ।বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) সন্ধ্যায় এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। শুক্রবার (০৬ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এদিকে রাজশাহী, পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, যশোর,:
আরও পড়ুন
হাজিরহাট হামেদিয়া কামিল এমএ মাদ্রাসার সবক ও দোয়া অনুষ্ঠান

হাজিরহাট হামেদিয়া কামিল এমএ মাদ্রাসার সবক ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট হামেদিয়া কামিল মাদ্রাসার নতুন বছরের সবক ও দোয়া অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল ১১টায় মাদ্রাসার হল রুমে দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলনগর উপজেলা নির্বাহী অফিসার সুচিত্র রঞ্জন দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন, কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলাইমান, পল্লী নিউজ সম্পাদক মো. ওয়াজি উল্যাহ জুয়েল, ভাইস চেয়ারম্যান মো. ওমর ফারুক সাগর, সাবেক ভাইস চেয়াম্যান মো. হুমায়ুন কবির, গভর্ণিং বডির সহ-সভাপতি আক্তার হোসেন মিলন, মুক্তিযোদ্ধা আবু নুর সেলিম, ভাইস প্রিন্সিপ্যাল মো. মাহবুবুর রহমানসহ গভর্নিং বডির সদস্য,:
আরও পড়ুন
রায়পুরে গণগ্রন্থাগার উদ্বোধন

রায়পুরে গণগ্রন্থাগার উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, রায়পুর লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা প্রশাসন পাবলিক লাইব্রেরী (গণগ্রন্থাগার), ফিটনেস ক্লাব ও উন্মুক্ত বাজার শেড চালু করা হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এগুলোর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ। উপজেলা প্রশাসন উন্মুক্ত বাজার শেডটি সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি বাজারে স্থাপন করা হয়েছে। গণগ্রন্থাগারটি পৌর শহরের সরকারি মার্চ্চেণ্টস একাডেমীর সম্মুখে। এগুলোর উদ্বোধনস্থলে সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া পারভিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূরে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহের নিগার, রায়পুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট,:
আরও পড়ুন
রায়পুরে রাস্তা বন্ধ ও কাটা নিয়ে উত্তেজনা

রায়পুরে রাস্তা বন্ধ ও কাটা নিয়ে উত্তেজনা

বিশেষ প্রতিনিধি, রায়পুর থেকেঃ লক্ষ্মীপুরের রায়পুরে বিদ্যালয় ও জনসাধারণের চলাচলের ৩টি রাস্তা বন্ধ করার চেষ্টা নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের মোল্লারহাট এলাকার এলকেএইচ উপকূলীয় উচ্চ বিদ্যালয় ও উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের দেওয়ান বাড়ি এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে গত কয়েকদিনে বিবাদমান পক্ষগুলোর মধ্যে হামলা, ভাংচুর ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে। আবারো যেকোন মুহুর্তে পক্ষগুলোর মধ্যে সংঘর্ষের সম্ভাবনা রয়েছে। এলকেএইচ উকূলীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, বিদ্যালয়ের চলাচলের রাস্তার জমিটি নিজের দাবি করায় স্থানীয় রাসেল খলিফার সঙ্গে বিরোধের সূত্রপাত। তিনি আদালতে মামলা করলে তা খারিজ হয়ে যায়। এরপরও গত শুক্রবার রাস্তাটি ইটের দেওয়াল দিয়ে বন্ধের:
আরও পড়ুন
রামগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব পালিত

রামগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব পালিত

নতুন বই পেলে শিক্ষার্থীরা লেখাপড়ায় আরো মনোযোগী হয় ........আনোয়ার খান এমপি। আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান বলেছেন, দীর্ঘ দুই বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় এ বছর রামগঞ্জে বই উৎসব করতে পেরেছি। কারণ আমরা এখন সুরক্ষিত। নতুন বই হাতে পেলে যেমন শিক্ষার্থীদের মন ভালো হয় ঠিক তেমনি লেখাপড়ায় আরো মনোযোগী হয়। আজ রবিবার সকালে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল সাড়ে ১০টায় লক্ষ্মীপুরের রামগঞ্জ কাঞ্চনপুর উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান। এদিন, উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর:
আরও পড়ুন
চীন ফেরত একজনের দেহে করোনার নতুন উপধরন বিএফ.৭ শনাক্ত

চীন ফেরত একজনের দেহে করোনার নতুন উপধরন বিএফ.৭ শনাক্ত

চীন ফেরত চারজনের মধ্যে একজনের দেহে করোনার ধরন ওমিক্রনের নতুন উপধরন বিএফ.৭ শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি সুস্থ আছেন। সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে। আজ রবিবার এ তথ্য জানিয়েছেন, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ডা. তাহমিনা শিরীন। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে স্বাস্থ্য অধিদপ্তরে এই রিপোর্ট পাঠানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেছেন, ‌‘নতুন উপধরন নিয়ে আমরা ভীত নই। আমরা চাই না কেউ করোনা সংক্রমণ নিয়ে প্যানিক হয়ে যাক।
আরও পড়ুন
লক্ষ্মীপুরের প্রবীণ সাংবাদিক কাউছার আর নেই

লক্ষ্মীপুরের প্রবীণ সাংবাদিক কাউছার আর নেই

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এটিএনবাংলা-এটিএন নিউজের প্রতিনিধি মো. কাউছার (৫৫)মৃত্যু বরন করেন। শনিবার (৩১ ডিসেম্বর) রাত ১১টার দিকে ঢাকার বাংলাদেশ-জাপান মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্র জানায়, সাংবাদিক কাউছার দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। চিকিৎসা জন্য রাজধানীর বাংলাদেশ-জাপান মৈত্রী হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন তিনি। লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল বলেন, সিনিয়র সাংবাদিক কাউছারকে হারিয়ে আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। তার প্রথম জানাজা রোববার সকাল ৯টায় লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে ও দ্বিতীয় জানাজা:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.