সারাদেশ

লক্ষ্মীপুরে মাটির নিচে মিলল হেলিকপ্টারের ধ্বংসাবশেষ

লক্ষ্মীপুরে মাটির নিচে মিলল হেলিকপ্টারের ধ্বংসাবশেষ

লক্ষ্মীপুরে মাটি কাটার সময় বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ (রোটারসহ পাখার একাংশ) পাওয়া গেছে। সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের বড় বল্লভপুর গ্রামে ইটভাটার জন্য একটি ক্ষেতে মাটি কাটার সময় এটি পাওয়া যায়। এ নিয়ে স্থানীয়দের মাঝে কৌতূহল সৃষ্টি হয়েছে। তারা বলছেন, এটি ব্রিটিশ আমলের বা মুক্তিযুদ্ধকালীন বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ হতে পারে। স্থানীয় মা ব্রিকসের কর্মকর্তা মুরাদ হোসেন উদ্ধার হওয়া পাখাটি ১ হাজার ৬০০ টাকায় ভাঙারি ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছেন। শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে বিক্রির বিষয়টি মুরাদ নিজেই সাংবাদিকদের নিশ্চিত করেছেন। অন্যদিকে হেলিকপ্টারের ধ্বংসাবশেষটি ইতিহাসের সাক্ষী বলে মনে করছেন সচেতনমহল। বিষয়টি জানতে পেরে সাংবাদিকরা ঘটনাস্থল যান। বিক্রির কারণ জানতে চাইলে মুরাদ হোসেন সাংবাদিকদের:
আরও পড়ুন
স্বপ্নের মেট্রোর  যাত্রা শুরু, প্রথম যাত্রী প্রধানমন্ত্রী

স্বপ্নের মেট্রোর যাত্রা শুরু, প্রথম যাত্রী প্রধানমন্ত্রী

ঢাকা: দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে, স্বপ্ন আজ বাস্তব। নতুন যুগে ঢাকার গণপরিবহন। তীব্র যানজটের শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রী পরিবহন শুরু করেছে বহুল আকাঙ্ক্ষিত স্বপ্নের মেট্রোরেল। বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর ১টা ৫২ মিনিটে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে যাত্রী নিয়ে দিয়াবাড়ি ({উত্তরা}) স্টেশন থেকে আগারগাঁওয়ের উদ্দেশে যাত্রা শুরু করে মেট্রোরেল। প্রথম যাত্রায় মেট্রোরেলের যাত্রী ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীরা। উত্তরা থেকে রওনা হওয়ার মাত্র ১৮ মিনিট সময়ে ট্রেনটি আগারগাঁও স্টেশনে পৌঁছায়। প্রথম যাত্রায় প্রধানমন্ত্রীর সঙ্গে যাত্রী হিসেবে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মন্ত্রিসভার সদস্য ও আমন্ত্রিত অতিথিরা। এছাড়াও:
আরও পড়ুন
রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৪৪

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৪৪

মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ। রোববার সকাল ৬টা থেকে সোমবার (২৬ ডিসেম্বর) একই সময়ের মধ্যে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল। ডিএমপি জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ২৮৬ পিস ইয়াবা, ১৪৩ দশমিক ৩ গ্রাম হেরোইন, ১০ বোতল ফেনসিডিল ও ৯ কেজি ৩০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। এছাড়া গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের:
আরও পড়ুন
বড়দিনে হামলার কোনও হুমকি নেই, পরিস্থিতি নিয়ন্ত্রণে : আইজিপি

বড়দিনে হামলার কোনও হুমকি নেই, পরিস্থিতি নিয়ন্ত্রণে : আইজিপি

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জানিয়েছেন, বড়দিন উপলক্ষে হামলার কোনো হুমকি নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় কাকরাইল চার্চে বড়দিন (ক্রিসমাস ডে) উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি একথা জানান। দেশবাসীকে বড় দিনের শুভেচ্ছা জানিয়ে আইজিপি বলেন, খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিন উৎসব আজ থেকে শুরু হয়েছে। এই উৎসব উপলক্ষে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইউনিফর্ম ও সাদা পোশাকে নিয়জিত রয়েছেন। সারাদেশে বড় দিনের আয়োজকদের সঙ্গে যোগাযোগ রেখে প্রতিটি ভেন্যু ও এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। খ্রিষ্টান ধর্মাবলম্বী ভাই-বোনদের উদ্দেশ্য বলতে চাই আপনারা উৎসব মুখর পরিবেশে আপনাদের ধর্মীয় অনুষ্ঠান উপভোগ করবেন। তিনি জানান, প্রধানমন্ত্রী বলেছেন, ধর্ম:
আরও পড়ুন
শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ.লীগের নতুন কমিটির শ্রদ্ধা

শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ.লীগের নতুন কমিটির শ্রদ্ধা

দশমবারের মতো নির্বাচিত আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে নতুন কমিটি। আজ রবিবার সকাল ১০টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে এই শ্রদ্ধা জানান দলটির নবনির্বাচিত নেতারা।
আরও পড়ুন
২শতাধিক অসহায় মানুষের মাঝে “সম্ভাবনা’র রামগঞ্জ গ্রুপের শীত বস্ত্র বিতরণ

২শতাধিক অসহায় মানুষের মাঝে “সম্ভাবনা’র রামগঞ্জ গ্রুপের শীত বস্ত্র বিতরণ

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ২শতাধিক অসহায়মানুষের মুখে হাসি ফোটানোর জন্য ও শীত নিবারণের উদ্দেশ্যে সম্ভাবনার রামগঞ্জ গ্রুপের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরন করা হয়েছে। শুক্রবার, (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে গ্রুপের এডমিন মোঃ আনোয়ার হোসেন (আনু) এর সভাপতিত্বে ও শীত বস্ত্র বিতরনের উদ্যোক্তা ও গ্রুপ মডারেটর তাছলিমা আক্তারের সার্বিক সহযোগিতায় ওই শীত বস্ত্র বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন সম্ভাবনার রামগঞ্জ গ্রুপের উপদেষ্টা সভাপতি ও রায়পুর এল এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও উপদেষ্টা সাধারণ সম্পাদক শামছুল আলম পাটোয়ারী, রামগঞ্জ পাইলট বালিকা:
আরও পড়ুন
ভ্যাট হয়রানির অভিযোগ! লক্ষ্মীপুরে দোকান বন্ধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

ভ্যাট হয়রানির অভিযোগ! লক্ষ্মীপুরে দোকান বন্ধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

ভ্যাট কর্মকর্তাদের বিরুদ্ধে হয়রানির অভিযোগে দোকান বন্ধ করে বিক্ষোভ করেছে লক্ষ্মীপুর শহরের বিক্ষুদ্ব ব্যবসায়ীরা। ১৯ ডিসেম্বর (সোমবার) বিকেল সাড়ে ৩ টার দিকে শহরের আজিম শাহ মার্কেট এলাকায় অভিযানে নামে জেলা কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কর্মকর্তারা। এসময় ব্যবসায়ীদের প্রতিষ্ঠানের ক্যাশ খুলে হিসাব খাতা, ক্যাশ মেমো ও অর্ডার কপি জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ করেন ব্যবসায়ীরা। এঘটনায় দোকানপাট বন্ধ করে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা রাস্তায় বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বিষয়টি সমাধানের আশ্বাস দিলে ব্যবসায়ীরা বিক্ষোভ তুলে নেন। জানা যায়, বিকেলে লক্ষ্মীপুর বিভাগীয় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জে এম শোয়াইব রুমীর নেতৃত্বে সহকারী রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ:
আরও পড়ুন
কমলনগরে আন্তর্জাতিক অভিবাসী দিবসে আলোচনা

কমলনগরে আন্তর্জাতিক অভিবাসী দিবসে আলোচনা

লক্ষ্মীপুরের কমলনগরে আন্তর্জাতিক অভিবাসী দিবসে আলোচনা অনুষ্ঠিত হয়। রবিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যেগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি)ফেরদৌস আরা। এ সময় উপিস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর. মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোরশেদ আলম, সমাজসেবা কর্মকর্তা মাসুদ আলম, সমবায় কর্মকর্তা মো, হানিফ, তথ্য আপা সাহানা ইসলামসহ উপজেলার বিভিন্নস্তরের কর্মকর্তাবৃন্দ।
আরও পড়ুন
রামগঞ্জে স্বপ্নচূড়া ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

রামগঞ্জে স্বপ্নচূড়া ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল ও হুডি বিতরন করছে আলোচিত সামাজিক সংগঠন স্বপ্নচূড়া ফাউন্ডেশন। শনিবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টায় রামগঞ্জ পৌরসভার চতলা আউগানখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় ৪ শতাধিক শীতার্তদের মাঝে এ কম্বল বিতরন করা হয়। সংগঠনের সভাপতি মাহাবুব রাব্বানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (তদন্ত) কার্তিক চন্দ্র বিশ্বাস। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বপ্নচূড়া ফাউন্ডেশনের উপদেষ্টা ও ৫নং চন্ডীপুর ইউপি চেয়ারম্যান শ্যামছুল ইসলাম সুমন, উপদেষ্টা ও পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর মেহেদী হাসান সুমন, উপদেষ্টা ও রামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক:
আরও পড়ুন
যুবসমাজকে শিক্ষাদীক্ষায় ও খেলাধুলায় সেরা হতে হবে: আনোয়ার খান এমপি

যুবসমাজকে শিক্ষাদীক্ষায় ও খেলাধুলায় সেরা হতে হবে: আনোয়ার খান এমপি

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ আগামীর বাংলাদেশ হবে তারুণ্যদীপ্ত বাংলাদেশ। আজকের যুবসমাজ হবে আগামী বাংলাদেশের কান্ডারি। সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে যুব-সমাজকে প্রস্তুত হতে হবে। শিক্ষাদীক্ষায় ও খেলাধুলায় হতে হবে সেরা। একমাত্র খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে। শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে বঙ্গবন্ধু হুন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের ২য় আসরের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। রামগঞ্জের পানাপাড়া স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় আনোয়ার খান এমপি আরো বলেন, আমাদের যুব সমাজ খেলাধুলা, সাংস্কৃতিক চর্চায় এসব দিকে যেন আন্তরিক হয়, নিজেদেরকে আরও সম্পৃক্ত করে। সেটা আমার আকাঙ্ক্ষা। সরকার ক্রীড়াঙ্গনে উন্নয়ন কাজ করছে। দেশের শিশুরা:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.