সারাদেশ

রামগঞ্জে বিঘা মাদ্রাসার ভবন উদ্ভোধন

রামগঞ্জে বিঘা মাদ্রাসার ভবন উদ্ভোধন

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড আনোয়ার হোসেন খান বলেছেন, বিগত ১০ বছরে বাংলাদেশের উন্নয়ন হয়েছে। এর আগে আমরা দেখেছি বিভিন্ন গ্রামে-গঞ্জে স্কুল-মাদ্রাসা খুবই জরাজীর্ণ অবস্থায় ছিলো। এখন আর জরাজীর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান নেই। দেশের কল্যাণে আত্মনির্ভরশীল নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ জনগণের সরকার, জনগণকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যাচ্ছে এবং যাবে। তিনি বলেন, দেশে আইন শৃঙ্খলার উন্নতি এবং দেশের উন্নয়ন ও অগ্রগতি কারণেই বাংলার জনগণ আওয়ামী লীগকে বার বার চায়। যেই সব মানুষ দেশের মানুষের ভবিষ্যত পরিকল্পনাকে ব্যাহত করতে চায় তাদের ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারি দেন আনোয়ার খান এমপি। ১৭(ডিসেম্বর)শনিবার বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বিঘা:
আরও পড়ুন
স্কুলে ভর্তি শুরু আগামীকাল থেকে, মানতে হবে যেসব নির্দেশনা

স্কুলে ভর্তি শুরু আগামীকাল থেকে, মানতে হবে যেসব নির্দেশনা

আগামীকাল রোববার (১৮ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির কার্যক্রম, যা চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চলবে ২২ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত। ১৫ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সরকারি (সব) ও বেসরকারি (মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়) মাধ্যমিক বিদ্যালয়ে এন্ট্রি শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শূন্য আসনের বিপরীতে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া যথাক্রমে ১২ ও ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ফল শিট (অপেক্ষমাণ তালিকাসহ) ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। ডিজিটাল লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি:
আরও পড়ুন
বিজয় দিবসে রামগঞ্জে বিএনপির দুই গ্রুপের উদ্যোগে র‍্যালী ও পুষ্পস্তবক অর্পণ

বিজয় দিবসে রামগঞ্জে বিএনপির দুই গ্রুপের উদ্যোগে র‍্যালী ও পুষ্পস্তবক অর্পণ

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ আজ মহান বিজয় দিবস। দিবসটিকে ঘিরে রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দুই গ্রুপের উদ্যোগে র‍্যালী ও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। শুক্রবার সকালে রামগঞ্জ হাজীগঞ্জ সড়কে র‍্যালী শেষে সোনাপুর চৌরাস্তা সংলগ্ন বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। এসময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাহার, যুগ্ন আহবায়ক জিএস মনোয়ার হোসেন, পৌর বিএনপির আহবায়ক শেখ কামরুল, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক তোফায়েল আহমেদ, এ্যাড তোফাজ্জল হোসেন বাচ্চু, আওরঙ্গজেব বাবলু, সাবেক উপজেলা যুবদলের সভাপতি গিয়াস উদ্দিন পলাশ, সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন কানন, পৌর যুবদলের সাধারণ সম্পাদক ছাত্তার মজুমদার, যুবদল নেতা আঃ আজীজ, আঃ রহমান, মিজান,কাউছার মাল,জামিল চৌধুরী,:
আরও পড়ুন
ফুল হাতে জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল

ফুল হাতে জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল

মহান বিজয় দিবস উপলক্ষে জনতার ঢল নেমেছে জাতীয় স্মৃতিসৌধ এলাকায়। যাদের আত্মত্যাগের বিনিময়ে বাঙালি পেয়েছিল স্বাধীন দেশ, সেই শহীদদের স্মরণে শুক্রবার প্রথম প্রহরেই জেগে উঠে স্মৃতিসৌধ এলাকা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর হাতে ফুল নিয়ে স্মৃতিসৌধে শহীদদের জন্য তৈরি বেদিতে শ্রদ্ধা জানাতে যান হাজারো মানুষ। সূর্য সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা আর ভালোবাসা নিবেদনে স্মৃতিসৌধের শহীদ বেদীতে ফুল দিচ্ছেন আবালবৃদ্ধবনিতা। হাজারো মানুষের আনন্দ আর উচ্ছ্বাসে স্মৃতিসৌধ এলাকা উৎসবের নগরীতে পরিণত হয়েছে। বীর শহীদদের শ্রদ্ধা জানাতে শীতকে উপেক্ষা করে ভোর থেকেই ভিড় করতে থাকেন শিশু-ছেলে-বুড়োসহ সব বয়সী মানুষ। শ্রদ্ধা জানাতে এসেছেন যুদ্ধাহত অনেক মুক্তিযোদ্ধাও। তাদের অনেকের হাতে শোভা পাচ্ছিল লাল-সবুজের পতাকা:
আরও পড়ুন
রামগঞ্জে চন্ডিপুরে ৫ম শ্রেনির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

রামগঞ্জে চন্ডিপুরে ৫ম শ্রেনির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জের পূর্ব চন্ডিপুর সুরেরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, বার্ষিক দোয়া ও মিলাদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে বিদ্যালয় হল রুমে সকল অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এ সংবর্ধনা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। পূর্ব চন্ডিপুর সুরেরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জিএস নজরুল ইসলামের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাহমিদা জেসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রামগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও লক্ষ্মীপুর জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদিকা সুরাইয়া আক্তার শিউলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সামছুল ইসলাম সুমন, সাংবাদিক আবু তাহের, বেলায়েত হোসেন:
আরও পড়ুন
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি – প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি – প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ৬টা ৫৯ মিনিটে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদনের পর তারা কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন। এরপর সশস্ত্র বাহিনীর সদস্যরা রাষ্ট্রীয় সালাম দেয়। বিউগলে বাজানো হয় করুণ সুর। হালকা শীত, কুয়াশা মোড়ানো ভোরে পিনপতন নিরবতায় সেই সুরে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে শোকের আবেশ। ৭টায় দলের শীর্ষ নেতাদের নিয়ে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দ্বিতীয় বার শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। এরপর প্রধানমন্ত্রী যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহিদ বুদ্ধিজীবীদের সন্তানদের সঙ্গে কুশল বিনিময় করেন। এর আগে:
আরও পড়ুন
বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

আজ ১৪ই ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে দেশ স্বাধীন হওয়ার মাত্র দুইদিন আগে পাক হানাদার বাহিনীর ঘৃণ্য নীলনকশার বাস্তবায়ন করে এ দেশীয় রাজাকার, আলবদর, আল-শামসরা। এদিন হত্যা করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের। বিশ্ববিদ্যালয় শিক্ষক, ডাক্তার থেকে শুরু করে জাতিকে মেধাশূন্য করার জন্য তালিকা করে হত্যা করা হয় দেশের সূর্য সন্তানদের। তাদের মধ্যে ৯৯১ জন শিক্ষাবিদ, ১৩ জন সাংবাদিক, ৪৯ জন চিকিৎসক, ৪২ জন আইনজীবীকে হত্যা করা হয়। এছাড়াও প্রকৌশলী, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিলিয়ে আরও ১৬ জনকে নির্মমভাবে হত্যা করা হয়। সেই ধারাবাহিকতায় এই দিনটি জাতীয় বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে সকাল ৬টা ৫৯ মিনিটে রাজধানীর মিরপুরে:
আরও পড়ুন
কমলনগরে আ’লীগ কার্যালয় ভাঙ্চুরে বিএনপি’র ২১৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

কমলনগরে আ’লীগ কার্যালয় ভাঙ্চুরে বিএনপি’র ২১৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও টেবিল-চেয়ার ভাঙচুরের ঘটনায় বিএনপি'র ২১৫ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) রাতে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের দায়ী করে রাতেই মামলা দায়ের করা হয়। আওয়ামী লীগের অভিযোগ সোমবার রাতে বিএনপির নেতাকর্মীরা তাদের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। অপরদিকে, বিএনপির দাবি হামলা ভাঙচুরের নাটক সাজিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা দেয়া হয়েছে। মামলার বাদি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উল্ল্যা। তিনি ১৫ জনের নাম উল্লেখ করে আরও ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করে এ মামলা দায়ের করেন। মামলার বাদি উপজেলা আওয়ামী:
আরও পড়ুন
টানা ৪ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

টানা ৪ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্ব–উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা ৪ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিকে বিগত কয়েক দিন ধরে সকাল সকাল ঝলমলে রোদের দেখা মেলায় তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে। এছাড়া দিন ও রাতের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে পার্থক্যের সৃষ্টি হচ্ছে। এর আগে বিগত ১০ ডিসেম্বর সকাল ৯টায় ১২ ডিগ্রি সেলসিয়াস, ১১ ডিসেম্বর সকাল ৯টায় ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, ১২ ডিসেম্বর সকাল ৯টায় ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা আজ আবারও ১১.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কুয়াশার পরিমাণ:
আরও পড়ুন
কমলনগরে রোকেয়া দিবসে জয়িতাদের সম্মাননা প্রদান

কমলনগরে রোকেয়া দিবসে জয়িতাদের সম্মাননা প্রদান

কমলনগর(লক্ষ্মীপুর),প্রতিনিধি: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে লক্ষ্মীপুর কমলনগর উপজেলা পর্যায়ে ৩ জন নারীকে জয়িতা নির্বাচিত করা হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসক ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকতার আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত জয়িতা নারীদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস। নির্বাচিত জয়িতা নারীরা হলেন- চর ফলকন গ্রামের সমাজ উন্নয়ন অসাম্য অবদান রেখেছেন নিপু আক্তার ও হাছিনা আক্তার এবং চর জাঙ্গালিয়া গ্রামের মাহমুদা বেগম। এসময় আরো উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, কমলনগর থানার এস আই মোস্তাক, মহিলা:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.