সারাদেশ

মিথ্যা মামলায় হয়রানি, পেশকারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মিথ্যা মামলায় হয়রানি, পেশকারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুরের কমলনগরে হয়রানিমুলক মিথ্যা মামলা থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবারের পক্ষে মাইন উদ্দিন মিশু। তিনি উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামের মৃত সামছুদ্দিনের পুত্র। মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলা হাজির হাট বাজারে পল্লী নিউজ ডটকম এর অফিসে এ সংবাদ সম্মেলন করেন। এসময় ভুক্তভোগী পরিবার পক্ষে মাইন উদ্দিন বলেন, তার বাবা ওয়ারিশ সূত্রে প্রায় ৩ একর জমির মালিক হন। তার জেঠ্যা নুরুল হক, চাচা মোহাম্মদ উল্যাহগংদের সাথে দীর্ঘ ১৫ বছর যাবত জমি নিয়ে পারিবারিক বিরোধ চলছে। বাবার ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তি গুলো জোর পূর্বক দখল নিতে একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করছে। বিভিন্ন নামে বাদি করে গত:
আরও পড়ুন
কমলনগরে বেশীরভাগ ইটভাটা অবৈধ, নেই প্রশাসনের পদক্ষেপ

কমলনগরে বেশীরভাগ ইটভাটা অবৈধ, নেই প্রশাসনের পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর কমলনগর উপজেলার বিভিন্ন গ্রামে বেশ কয়েকটি অনুমোদনহীন ইটভাটায় কাঠ দিয়ে বছরের পর বছর ধরে ইট পোড়ানো হলেও তা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি প্রশাসন। এ উপজেলায় ২০টি ইটভাটা রয়েছে তার মধ্যে ড্রাম চিমনি (বাংলা) প্রায় ৯টি। এসব ইটভাটায় জ¦ালানী হিসেবে ব্যবহার করছে কাঠ। এতে দুষিত হচ্ছে পরিবেশ, নষ্ট হচ্ছে কৃষিজমি। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পরিপত্রের নির্দেশনা অনুযায়ী ইটভাটা স্থাপন করতে হাইব্র্রিড হফম্যান, জিগ-জ্যাগ, ভার্টিক্যাল শ্যাফট কিলন্ অথবা পরীক্ষিত নতুন প্রযুক্তি ব্যবহারের বিধান রয়েছে। তবে উপজেলার চর কাদিরা, তোরাবগঞ্জ, চর লরেঞ্চসহ বিভিন্ন এলাকায় সরকারের নীতিমালা তোয়াক্কা না করে অনুমোদন ও পরিবেশ অধিফতরের ছাড়পত্র ছাড়াই একাধিক ইটভাটা চলছে। সবগুলো ইটভাটায়:
আরও পড়ুন
নরসিংদীতে কলাবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

নরসিংদীতে কলাবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশে ইসমাইল (২৫) নামে এক যুবকের , পা,মুখ বাধা ও কপালের এক পার্শ্ব থেতলে দেওয়া রক্তাক্ত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে নরসিংদী জেলার পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের দড়িচর ঈদগাঁ মাঠের দক্ষিণ পার্শ্বের একটি কলাবাগান থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইসমাইল নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নের করিমপুর বিলপাড় গ্রামের ইব্রাহিমের ছেলে বলে জানিয়েছেন পুলিশ। সে পেশায় একজন অটোরিকশা চালক বলে জানা যায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, নরসিংদী জেলার পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের দড়িচর ঈদগাঁ মাঠের দক্ষিণ পার্শ্বের একটি কলাবাগান থেকে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে:
আরও পড়ুন
রামগঞ্জে টিভিএস মোটর সাইকেল শো-রুমের উদ্বোধন

রামগঞ্জে টিভিএস মোটর সাইকেল শো-রুমের উদ্বোধন

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের ডানপাশে, রামগঞ্জ সরকারি কলেজ গেইট সংলগ্ন জম জম টিভিএস মোটর সাইকলের শো-রুম ৯ জানুয়ারি সোমবার দুপুর ফিতা কাঁটার মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়। টিভিএস মোটর সাইকেল কোম্পানীর হেড অব বিজনেস সামির মান্দাও গাদের, রামগঞ্জ উপজেলার টিভিএস শো-রুমের ডিলার মোঃ জাকির পাটওয়ারী, রামগঞ্জ বাজার কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আকবর হোসেন, পৌর বিএনপির আহবায়ক শেখ কামরুজ্জামানের উপস্থিতিতে এই শো-রুমের উদ্বোধন করা হয়। বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড, "টিভিএস অটো বাংলাদেশ" কর্তৃক অনুমোদিত 3S ডিলার জম জম টিভিএস। বাজারের সেরা, তেলে সাশ্রয়ী সবার পছন্দের এই টিভিএস কোম্পানির মোটর সাইকেল। এসময় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মিজানুর রহমান, মোঃ স্বপন,:
আরও পড়ুন
ঢাকায় মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৫১

ঢাকায় মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৫১

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বিক্রি ও সেবনের অভিযোগে ৫১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। রোববার (৮ জানুয়ারি) সকাল ছয়টা থেকে সোমবার (৯ জানুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ফারুক হোসেন বলেন, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ২৬৩২ ইয়াবা, ৬০.০২ গ্রাম ৫৬ পুরিয়া হেরোইন এবং ৬ কেজি ৮৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা রুজু হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন
তাপমাত্রা ১ – ২ ডিগ্রি বাড়তে পারে

তাপমাত্রা ১ – ২ ডিগ্রি বাড়তে পারে

কুয়াশার তীব্রতা কমায় রোদের দেখা মিলছে। এতে সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। সোমবার (৯ জানুয়ারি) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামীকাল (১০ জানুয়ারি) সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এদিকে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে, যে কোথাও কোথাও:
আরও পড়ুন
কোম্পানীগঞ্জে বায়তুশ শরফ জামে মসজিদ এর নতুন ভবন  উদ্বোধন

কোম্পানীগঞ্জে বায়তুশ শরফ জামে মসজিদ এর নতুন ভবন উদ্বোধন

মোঃ বদিউজ্জামান ( বি. চৌধুরী), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরফকিরা ইউনিয়নে বায়তুশ শরফ জামে মসজিদের শুভ উদ্বোধন ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবুল কাশেম এর গনসংবর্ধনা অনুষ্ঠান ৭ জানুয়ারী চরফকিরা ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডঃ আবুল কাশেম বিশেষ অতিথি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল চরফকিরা ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান জায়দল হক কচি সহ প্রমুখ নেতৃবৃন্দ ।
আরও পড়ুন
রামগঞ্জে শিক্ষকের বাড়ি থেকে সরকারি ত্রানের ঢেউটিন উদ্ধার

রামগঞ্জে শিক্ষকের বাড়ি থেকে সরকারি ত্রানের ঢেউটিন উদ্ধার

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে চন্ডিপুর সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো ইমাম হোসেনের বাড়ি থেকে আত্বসাৎকৃত ত্রান ও দুর্যোগ মন্ত্রনালয়ের ত্রানের ঢেউটিন উদ্ধার করা হয়েছে। ৮জানুয়ারী (রবিবার) সকালে সরকারী ঢেউটিন আত্বসাতের খবর সর্বত্র ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মমিনুল হক তড়িগড়ি করে একটি নচিমনের মাধ্যমে আত্বসাৎকৃত ঢেউটিনগুলি বিদ্যালয়ে ফেরত নিয়ে আসে। এ বিষয় জানতে চাইল প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক ইমাম হোসেন পরস্পর বিরোধী বক্তব্য দিয়ে একে ্অপরকে দায়ী করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দুর্যোগ ব্যবস্থা কতৃপক্ষ (পিআইও) চন্ডিপুর সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়কে প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য সরকারী বরাদ্ধকৃত ঢেউটিন প্রদান করেন। পরে প্রধান শিক্ষক মোঃ:
আরও পড়ুন
রামগঞ্জে এলডিপি নেতা সেলিমের বাড়িতে হামলা : ভাংচুর, আহত-১০

রামগঞ্জে এলডিপি নেতা সেলিমের বাড়িতে হামলা : ভাংচুর, আহত-১০

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের বাড়িতে হামলা ও ভাংচুর করার অভিযোগ উঠেছে। শনিবার (৭ ডিসেম্বর) বিকেল ৩ টার দিকে উপজেলার পূর্ব করপাড়া গ্রামে সেলিমের নিজ বাড়িতে দুর্বৃত্তরা এ হামলা চালায়। এসময় অর্ধশতাধিক চেয়ার ভাংচুর করা হয়। এ ঘটনায় আহত হয়েছে বিএনপিকর্মী আব্দুল কুদ্দুস, কাদের, দুলাল হোসেন, আবু মিয়া, রাজ্জাকসহ বাড়ির প্রায় ৮/১০ জন। এদিন, রামগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের সাথে শাহাদাত সেলিমের মতবিনিময় সভা হওয়ার কথা ছিল। সভা শুরুর আগেই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ করেন এলডিপি নেতা সেলিম। শাহাদাত হোসেন সেলিম বলেন, রামগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা বিকেলে আমার বাড়িতে:
আরও পড়ুন
বৈশ্বিক প্রতিকূলতার মধ্যেও সরকারের উন্নয়ন থেমে নেই- শিল্পমন্ত্রী

বৈশ্বিক প্রতিকূলতার মধ্যেও সরকারের উন্নয়ন থেমে নেই- শিল্পমন্ত্রী

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। এই সরকার ক্ষমতায় আছে বলেই আজ প্রত্যেকটি ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লেগেছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, বৈশ্বিক নানা প্রতিকূলতার মধ্যেও সরকারের উন্নয়ন কাজ থেমে নেই। উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে পূণরায় এই সরকারকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। দেশের এই অগ্রযাত্রাকে রোধ করতে বিরোধী দলীয় একটি অপশক্তি নানা ভাবে পায়তারা করছে। পিছনের দরজা দিয়ে তারা ক্ষমতায় আসতে চায়। তারা চায় ঘোলা জলে মাছ শিকার করতে। আওয়ামীলীগ সরকার জনগনের সরকার। মানুষের ভোটে নির্বাচিত সরকার। এদেশের মানুষের উপর কোন প্রকার অত্যাচার এই সরকার মেনে নেবে না। তাই আমাদের সবধরনের ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা মোকাবেলায় প্রস্তুত থাকতে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.