খুলনায় পুলিশের অভিযানে জাল নোট ছাপানোর যন্ত্রপাতিসহ তিন সদস্য আটক
খুলনা প্রতিনিধি: খুলনা জেলা পুলিশ অত্র জেলার অপরাধ নিয়ন্ত্রনে তাদের সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। জেলার বিভিন্ন থানায় নিয়মিত অভিযানে চোর, অজ্ঞান পার্টির সদস্য, মাদক ব্যবসায়ীদের গ্রেফতার পূর্বক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন চলমান আছে। এরই ধারাবাহিকতায় ডুমুরিয়া থানা পুলিশের একটি চৌকশ দল গত ১৭/০৪/২৩ তারিখে রাত ১৭:৩০ ঘটিকায় ডুমুরিয়া থানা এলাকা হতে ১,১০,০০০/ (এক লক্ষ দশ হাজার) টাকা মূল্যমানের জাল টাকাসহ একজন আসামীকে আটক করতে সক্ষম হন। আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রজু হয়। পরবর্তীতে পুলিশ বিজ্ঞ আদালতের অনুমতিক্রমে ধৃত আসামীকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে আসামীর প্রদত্ত তথ্যের ভিত্তিতে গত ০৩/০৫/২৩ তারিখে জাল টাকা সিন্ডিকেটের পলাতক ০২(দুই) জন আসামী’সহ জাল টাকা ছাপানোর:
