ঢাবি শিক্ষার্থী ফিরোজের মৃত্যু: চিরকুট নিয়ে ‘রহস্য’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার বিভাগের এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ফিরোজ কাজী। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে বিজয় একাত্তর হলের ছাদ থেকে পড়ে যান তিনি। সেখানে উপস্থিত শিক্ষার্থীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। কিন্তু ফিরোজের মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। গভীর রাতে হলের কোন তলায় ছিলেন ফিরোজ? পা পিছলে পড়ে গেছেন নাকি কেউ ধাক্কা দিয়েছে? নাকি আত্মহত্যা করতে লাফ দেন তিনি? এসব প্রশ্ন নিয়ে যখন আলোচনা চলছে, এরই মধ্যে পাওয়া গেলো একটি চিরকুট। ফিরোজের পড়ার টেবিলে খাতার ওপর মেলে এটি। ফিরোজের প্যাড খাতায় দুটি প্যারায় দুটি ভিন্ন কথা লেখা ছিল সময়:
