শ্রীপুর হাসপাতালের সামনে অবৈধ রেন্ট-এ কার স্ট্যান্ড, যানজট রোগীদের দুর্ভোগ
বাবুল খান,শ্রীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে বৈরাগীরচালা- শ্রীপুর সড়কে জোরপূর্বক অবৈধ ভাবে গড়ে উঠেছে রেন্ট-এ কার স্ট্যান্ড। কার স্ট্যান্ডের কারণে হাসপাতালের সামনের সড়কে প্রতিদিন যানজট লেগে থাকে। শিল্প অধ্যুষিত শ্রীপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন হাজার হাজার রোগী আসে চিকিৎসা সেবা নিতে। হাসপাতালের গেটের সামনে অবৈধ রেন্ট-এ কার স্ট্যান্ড গড়ে উঠায় হাসপাতাল গেটের সামনে রাস্তায় প্রতিদিন যানজট লেগে থাকে ফলে হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগী বহনকারী গাড়ি যানজটে আটকে থাকে এতে সাধারণ মানুষ ও রোগীরা চরম ভোগান্তির শিকার হয়। সরেজমিনে গিয়ে দেখা যায় হাসপাতালের গেটের সামনে রাস্তায় পাকিং করে রাখা আছে বেশ কিছু:
