শ্রীপুর হাসপাতালের সামনে অবৈধ রেন্ট-এ কার স্ট্যান্ড, যানজট রোগীদের দুর্ভোগ

শেয়ার

বাবুল খান,শ্রীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে বৈরাগীরচালা- শ্রীপুর সড়কে জোরপূর্বক অবৈধ ভাবে গড়ে উঠেছে রেন্ট-এ কার স্ট্যান্ড। কার স্ট্যান্ডের কারণে হাসপাতালের সামনের সড়কে প্রতিদিন যানজট লেগে থাকে।

শিল্প অধ্যুষিত শ্রীপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন হাজার হাজার রোগী আসে চিকিৎসা সেবা নিতে। হাসপাতালের গেটের সামনে অবৈধ রেন্ট-এ কার স্ট্যান্ড গড়ে উঠায় হাসপাতাল গেটের সামনে রাস্তায় প্রতিদিন যানজট লেগে থাকে ফলে হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগী বহনকারী গাড়ি যানজটে আটকে থাকে এতে
সাধারণ মানুষ ও রোগীরা চরম ভোগান্তির শিকার হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায় হাসপাতালের গেটের সামনে রাস্তায় পাকিং করে রাখা আছে বেশ কিছু প্রাইভেট কার ও এ্যাম্বুলেন্স। রাস্তার পাশে সড়কের জায়গা দখল করে একটি টিনশেড ঘর তৈরি করি সেখানেই খোশ গল্পে ব্যস্ত কার মালিক ও চালকরা। হাসপাতালের ভিতরে গিয়ে দেখা যায় কার স্ট্যান্ডের বেশ কয়েকটি গাড়ী হাসপাতালের ভিতর পার্কিং করে রাখা হয়েছে।

এ বিষয়ে জানতে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার প্রণয় ভূষন সাহাকে জিজ্ঞেস করেলে তিনি বলেন, আগে ময়লার নিউজ করেন। পৌর কর্তৃপক্ষ হাসপাতালের ময়লা নিয়মিত অপসারণ করে না। এসব কথা বলে তিনি প্রশ্ন এড়িয়ে যান।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম বলেন দ্রুততম সময় হাসপাতালের সামনে অবৈধভাবে গড়ে ওঠা রেন্ট-এ কার স্ট্যান্ড উচ্ছেদ করা হবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.