সারাদেশ

১০ লাখ টাকা বৃত্তি পাচ্ছে ইবির ৫০০ শিক্ষার্থী

১০ লাখ টাকা বৃত্তি পাচ্ছে ইবির ৫০০ শিক্ষার্থী

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২২ অর্থ বছরের আওতায় একাডেমিক পর্যায়ে ভালো ফলাফলের স্বীকৃতি স্বরুপ ৩৪ টি বিভাগের ৫০০ শিক্ষার্থীকে ১০ লাখ টাকা বৃত্তি দেবে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বৃত্তি শাখা সূত্রে এসব তথ্য জানা যায়। জানা যায়, প্রত্যেক বিভাগে স্নাতক (সম্মান) শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে প্রতি বর্ষ থেকে দুই ক্যাটাগরিতে (মেধা বৃত্তি ও সাধারণ বৃত্তি) পাঁচ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা স্ব স্ব বিভাগে পাঠানো হয়েছে। এবার ২০২১-২২ আর্থিক বছরের আওতায় ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রথম বর্ষের ফলাফলের উপর দ্বিতীয় বর্ষের বৃত্তি, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় বর্ষের ফলাফলের উপর তৃতীয় বর্ষের:
আরও পড়ুন
নোয়াখালী জেলা পরিষদের উদ্যোগে ১৭৭ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

নোয়াখালী জেলা পরিষদের উদ্যোগে ১৭৭ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধি: শিক্ষার মান উন্নয়ন তথা লেখা পড়ায় উৎসাহ প্রদানে নোয়াখালী জেলা পরিষদের উদ্যোগে গরিব ও মেধাবী ১৭৭ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টম্বর) বেলা ১১টায় নোয়াখালী জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলার ৯টি উপজেলা থেকে বাছাই করে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের এ বৃত্তি প্রদান করা হয়। জেলা পরিষদের নির্বাহী প্রধান শফিউল আলমের সভাপতি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু। এছাড়া বক্তব্য রাখেন নোয়াখালীর প্রেসক্লাবের নবনিযুক্ত সভাপতি বখতিয়ার শিকদার, নবনিযুক্ত সাধারণ সম্পাদক আবু নাসের মঞ্জু, জেলা পরিষদ সদস্য মাসুদুর রহমান শিপন, সদস্য মো. মহিউদ্দিন, সদস্য মো. আতিক উল্লাহ সুজন। প্রধান অতিথি:
আরও পড়ুন
রামগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন হাসপাতালকে ২লাখ টাকা জরিমানা

রামগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন হাসপাতালকে ২লাখ টাকা জরিমানা

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে তিনটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়েছে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৬সেপ্টেম্বর) সকাল ১১টায় রামগঞ্জ পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন। জরিমানাকৃত হাসপতালগুলো হলো আল ফারুক হসপিটাল ৫০হ্াজার টাকা, হলি হোপ হসপিটাল ১লাখ ও আধুনিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ৫০হাজার টাকা সহ ২লাখ টাকা জরিমানা করা হয়। তাদের প্রত্যেককে ভোক্তা অধিকার বর্জ্য ও পরিবেশ আইনে ২লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন বলেন, কোনো হাসপাতালের লাইসেন্স হালনাগাদ নেই, কোনটির আবেদন করা হয়েছে আবার কোনটিতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র:
আরও পড়ুন
কোম্পানীগঞ্জে সরকারি চিকিৎসা সহায়তা প্রদান

কোম্পানীগঞ্জে সরকারি চিকিৎসা সহায়তা প্রদান

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড, জন্মগত হৃদরোগী এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে জেলা ও উপজেলা সমাজকল্যাণ তহবিল হতে এককালীন আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়। মোট উপকারভোগী- ১২ জন।মোট অর্থ বিতরণ চার লাখ ষোল হাজার টাকা চেক হস্তান্তর করেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাবুদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবা উল আলম ভূঁইয়া।
আরও পড়ুন
চরহাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল ও ভবনের পিলার ভাঙার অভিযোগ

চরহাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল ও ভবনের পিলার ভাঙার অভিযোগ

সাজ্জাদ হোসাইন, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে চর হাজিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল ও ভবনের পিলার ভাঙার অভিযোগ উঠেছে প্রভাবশালী একটি পরিবারের বিরুদ্ধে। এ বিষয়ে চরভদ্রাসন থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। প্রভাবশালী পরিবারের সদস্য ফরিদপুরের লক্ষ্মীপুরে বাসিন্দা তারা ডাক্তারের ছেলে আব্দুল কাদের সহ ওই পরিবারের আরো ১৫/১৬ জন। গতকাল সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের পুরান ভবনের ২টি পিলার ভেঙ্গে ২১ শতাংশ জায়গা জুড়ে বাউন্ডারির কাজ চলছে। বাউন্ডারির মধ্যে উপজেলা পরিষদের একতলা একটি ডাকবাংলার ভবন রয়েছে ও বিদ্যালয়ের চারতালা ফাউন্ডেশনের এক তালা ভবনের পিলার পর্যন্ত নির্মিত ভবন রয়েছে। সেখান থেকে একতলা ভবনের দুটি পিলার ভেঙে বাউন্ডারি করা হয়েছে। সাথেই:
আরও পড়ুন
বরগুনায় হৃদয় হত্যা মামলায় রায় ঘোষণা

বরগুনায় হৃদয় হত্যা মামলায় রায় ঘোষণা

মইনুল আবেদিন খান সুমন,বরগুনা জেলা প্রতিনিধিঃ বরগুনায় চাঞ্চল্যকর হৃদয় হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক ১৯ জন আসামীদের মধ্যে ১৬ জন আসমীকে বিভিন্ন মেয়াদে আটক আদেশ এবং ৩ জনকে এই মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। আজ ২৬ সেপ্টেম্বর (মঙ্গলবার ) বরগুনা শিশু ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান খান এ রায় ঘোষনা করেন। শিশু আদালতে রায় অনুযায়ী ইউনুছ কাজী, রানা আকন, ইমন হাওলাদার, জুয়েল কাজী,সজীব, নাজমুল সিকদার,অন্তর, সিফাত, সাইফুল মৃধা ও রাব্বি কে ১০ বছরের আটকাদেশ, সাগর গাজী, সাইফুল কাজী, সোহাগ কাজী ও ফাইজুল ইসলামকে ৭ বছরের আটকাদেশ প্রদান করা হয়। এই মামলায় শফিকুল ইসলাম, নাঈম কাজী ও রবিউল ইসলামকে মামলা থেকে:
আরও পড়ুন
রাজশাহীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুদকের মামলা

রাজশাহীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুদকের মামলা

প্রতিবেদক,রাজশাহী: আয়বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে নাটোরের এক কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়েছে। এই অধ্যক্ষের নাম মো. আবদুর রাজ্জাক। তিনি নাটোরের বড়াইগ্রাম উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ। দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমীর হোসাইন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়েছে, আয়কর অধ্যাদেশের বিশেষ সুবিধায় কালো টাকা সাদা করেছেন এই অধ্যক্ষ। এই টাকার পরিমাণ ১ কোটি ১০ লাখ ২৯ হাজার ৭৯০। এ টাকা বাড়ি নির্মাণে বিনিয়োগ দেখিয়েছেন তিনি। এই টাকা বাদ দিলেও তার আরও ৪০ লাখ ২৫ হাজার ৯৫৮ টাকার:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে গ্রামীণ ফুডসের শুভ উদ্বোধন

লক্ষ্মীপুরে গ্রামীণ ফুডসের শুভ উদ্বোধন

সোলাইমান ইসলাম নিশান: লক্ষ্মীপুরে উন্নতমানের খাবার নিয়ে নতুন সাজে উৎসবমুখর পরিবেশে শুভ উদ্বোধন হয়েছে গ্রামীণ ফুডস এর। গ্রামীণ ফুডসের অবস্থান বাজার রোড তমিজ উদ্দিন ঈদগা মাঠের বিপরীতে। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় দোকানদার ও কাস্টমারদের সাথে নিয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করে গ্রামীণ ফুডস এর উদ্বোধন হয়। মানসম্পূর্ণ খাবারের সুসজ্জিত পরিবেশে সাজানো গ্রামীণ ফুডস কর্ণার। গ্রামীণ ফুডস উদ্বোধন এর পর থেকে দোকানে কাস্টমারদের ভিড়, কাস্টমারদের সাথে সুসম্পর্ক বজায় রেখে ব্যস্ত হয়ে পড়ছে দোকানের মালিক মোঃ জাহাঙ্গীর হোসেন লিটন। এই গ্রামীণ ফুডসে পাওয়া যায় স্পেশাল চকলেট স্টিক, সেমাই বিস্কিট, হরলিক্স বিস্কিট, সেরি কুকিজ,, ওভালটিন বিস্কুট সহ ১৮ ধরনের বিস্কুট ও স্পেশাল:
আরও পড়ুন
গণমাধ্যমের ওপর ভিসানীতি কেন, রাজশাহীতে যুবলীগের সম্মেলনে তথ্যমন্ত্রী

গণমাধ্যমের ওপর ভিসানীতি কেন, রাজশাহীতে যুবলীগের সম্মেলনে তথ্যমন্ত্রী

প্রতিবেদক,রাজশাহী: রাজশাহীতে যুবলীগের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশের গণমাধ্যমের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতি প্রয়োগের কারণ জানতে চেয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার বিকেলে রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দিতে গিয়ে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এই প্রশ্ন রাখেন। তিনি আশা করছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এর ব্যাখ্যা দেবে। তথ্যমন্ত্রী আরও বলেন, ‘ম্যালা কথা মার্কিন ভিসানীতি নিয়ে। এটি নিয়ে আমরা মাথা ঘামাই না। তারা কারে ভিসা দেবে, কারে দেবে না। কারে পাঁচ বছর দেবে, কারে এক বছর দেবে বা কারে দেবে না—এটি তাদের অভ্যন্তরীণ বিষয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার। দেখলেন:
আরও পড়ুন
ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অফিসের এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, দুপুর পর্যন্ত দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময় আংশিক মেঘলাসহ অস্থায়ীভাবে আকাশ মেঘলা থাকতে পারে। এদিকে আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী, সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও খুলনা বিভাগের দু-য়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.