রামগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন হাসপাতালকে ২লাখ টাকা জরিমানা

শেয়ার
আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে তিনটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়েছে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৬সেপ্টেম্বর) সকাল ১১টায় রামগঞ্জ পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন। জরিমানাকৃত হাসপতালগুলো হলো আল ফারুক হসপিটাল ৫০হ্াজার টাকা, হলি হোপ হসপিটাল ১লাখ ও আধুনিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ৫০হাজার টাকা সহ ২লাখ টাকা জরিমানা করা হয়। তাদের প্রত্যেককে ভোক্তা অধিকার বর্জ্য ও পরিবেশ আইনে ২লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন বলেন, কোনো হাসপাতালের লাইসেন্স হালনাগাদ নেই, কোনটির আবেদন করা হয়েছে আবার কোনটিতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এসব কারণে ভোক্তা অধিকার আইনে তিনটি হাসপাতালকে জরিমানা করে সতর্ক করা হয়েছে।

এসময় রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাইফুল আমিন, নোয়াখালী র‌্যাব ১১ সিপিসি ৩এর এএসপি গোলাম মোর্শেদ সহ ১৫-১৬ জনের একটি টিম এই অভিযানে অংশগ্রহণ করেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.