সারাদেশ

নিক্সন চৌধুরীর লাগানো তালা ভেঙে দলীয় কার্যালয়ে কাজী জাফরউল্লাহ

নিক্সন চৌধুরীর লাগানো তালা ভেঙে দলীয় কার্যালয়ে কাজী জাফরউল্লাহ

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরের সদরপুরে অবস্থিত উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) মজিবুর রহমান চৌধুরী নিক্সনের লাগানো তালা ভেঙে ফেলেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ ও তার সমর্থকেরা। শনিবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে দলীয় কার্যালয়ের ফটকে লাগানো তালা ভেঙে ভেতরে ঢুকে ভাঙ্গায় প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষ্যে বর্ধিত সভা করেন কাজী জাফরউল্লাহ। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় কাজী জাফর উল্লাহর সমর্থকেরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির পাশে থাকা ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য এবং যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের ছবি নামিয়ে সেখানে কাজী জাফরউল্লাহর ছবি:
আরও পড়ুন
আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে আরেকটি মুক্তিযুদ্ধ-শিল্পমন্ত্রী

আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে আরেকটি মুক্তিযুদ্ধ-শিল্পমন্ত্রী

মোঃ মোবারক হোসেন,নরসিংদী প্রতিনিধি: শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেছেন, নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে আজ বাংলাদেশ যেখানে পৌছেছে সেখান থেকে পিছে ফিরার কোন সুযোগ নেই। তৃনমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে আমাদের জন্য আরেকটি মুক্তিযুদ্ধ। তাই স্বাধীনতা-সার্বভৌমত্­ব রক্ষা এবং শত্রুপক্ষকে মোকাবিলা করতে হলে আগামী নির্বাচনে মুক্তিযোদ্ধার ভুমিকা নিতে হবে। আগামীতে কোন ভুল করলে গোটা জাতি বিপদগ্রস্থ হবে বলেও জানান তিনি। শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় নরসিংদীর শিবপুর উপজেলার সৈয়দ নগরে বিসিক শিল্প নগরী-২ (সম্প্রসারিত) এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলমের সভাপতিত্বে উদ্বোধনী:
আরও পড়ুন
ইবিতে খেলোয়াড়দের পুনর্মিলনী অনুষ্ঠিত 

ইবিতে খেলোয়াড়দের পুনর্মিলনী অনুষ্ঠিত 

ইবি সংবাদদাতা : সাবেক ও বর্তমান খেলোয়াড়দের নিয়ে ১ম পুনর্মিলনী-২০২৩ এর আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্লেয়ারস এসোসিয়েশন। শনিবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এসোসিয়েশনের ১ম পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। এসময় রমো গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ মহসিন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ক উপদেষ্টা এডভোকেট শাহ মঞ্জুরুল হক, শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক শাহ আলম এবং এসোসিয়েশনের ১ম পুনর্মিলনী উদযাপন কমিটির:
আরও পড়ুন
রায়পুরে ব্যবসায়ী সাইফুল হত্যা: পরিবারকে ভয় দেখানোর অভিযোগ

রায়পুরে ব্যবসায়ী সাইফুল হত্যা: পরিবারকে ভয় দেখানোর অভিযোগ

  প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে নিহত ব্যবসায়ী মো. সাইফুল আলম মৃধার (৬০) পরিবারের সদস্যদেরকে ভয়-ভীতি দেখানো হচ্ছে। হত্যায় যুক্তদের আত্মীয়রা রাতের আঁধারে এ ভয় দেখাচ্ছেন বলে নিহতের স্ত্রী নাছিমা বেগম (৫০), ছেলে সাদ্দাম হোসেন (২০) ও সাকিব আল হাসান (১৭) অভিযোগ করেছেন। শুক্রবার (৬ অক্টোবর) গভীর রাতেও তাঁদের জানালায় কে বা কারা আঘাত করে। লোকজন বেরিয়ে এলে তারা দ্রুত সরে যায়। ওই সময় আবু ছিদ্দিক রিপন (৪৫) নামের একজনকে তাঁরা চিনতে পারেন। তিনি প্রধান আসামি দেলোয়ার হোসেন মৃধার স্ত্রীর বড় ভাই। এ ঘটনায় শনিবার (৭ অক্টোবর) দুপুরে রায়পুর থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন সাদ্দাম হোসেন। জিডিতে:
আরও পড়ুন
নিবন্ধিত নিউজ পোর্টাল ওনাবের  কমিটি গঠন

নিবন্ধিত নিউজ পোর্টাল ওনাবের কমিটি গঠন

অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন, বাংলাদেশ (ওনাব)- এর কার্যকরী কমিটি গঠিত হয়েছে। এটি সরকার নিবন্ধিত অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশকদের সংগঠন। ইপিবিডি ডটকমের সম্পাদক মোল্লাহ এম আমজাদ হোসেনকে সভাপতি এবং এবিনিউজ২৪বিডি ডটকমের সম্পাদক শাহীন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত হোন। আজ শনিবার (৭ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁন মিলনায়তনে সাধারণ সভা ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় ওনাবের আহ্বায়ক মোল্লাহ এম আমজাদ হোসেনের সভাপতিত্বে সভা শুরু হয়। পরে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলে বেলা ২টা পর্যন্ত। নির্বাচনে ৪৮ জন ভোটারের মধ্যে ৩৩ জন ভোটাধকার প্রয়োগ করেন। ভোটে সভাপতি পদে ২৭ ভোট পেয়েছেন মোল্লাহ এম আমজাদ:
আরও পড়ুন
রাজশাহীতে বাড়ি ভাড়া নিতে গিয়ে চুরি আটক-৩

রাজশাহীতে বাড়ি ভাড়া নিতে গিয়ে চুরি আটক-৩

রাজশাহী প্রতিবেদক  : রাজশাহী মহানগরীতে বাসা ভাড়া নেওয়ার কথা বলে ঘরে ঢুকে চুরির অভিযোগে সংঘবদ্ধ চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করছে মতিহার থানা পুলিশ। ভাড়াটিয়া সেজে চুরি করাই ছিল তাদের পেশা। গতকাল শুক্রবার (০৬ অক্টোবর) বিকেলে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন মতিহার থানার ওসি রহুল আমিন। গ্রেপ্তাররা হলেন- রাজশাহীর চারঘাট উপজেলার দৌলতপুর এলাকার মৃত শুকুর আলীর মেয়ে আলোকা বেগম (৪৩), তার মেয়ে রাজশাহীর দুর্গাপুর উপজেলার বর্ধনপুর গ্রামের মিজানুর রহমানের স্ত্রী মীম খাতুন (২২) ও মীমের স্বামী মিজানুর রহমান (২৫)। ওসি রহুল আমিন জানান, চৌদ্দপাই এলাকার সাথী খাতুন (২৯) একজন গৃহিণী। তার স্বামী মাসুদ রানা নান্টু (৩৪):
আরও পড়ুন
১৪ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা

১৪ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা

ঢাকাসহ দেশের ১৪ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অফিসের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সন্ধ্যা:
আরও পড়ুন
২২ বছরে সর্বোচ্চ বৃষ্টিপাত অক্টোবরে

২২ বছরে সর্বোচ্চ বৃষ্টিপাত অক্টোবরে

বিগত ২২ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হলো চলতি অক্টোবরে। কিশোরগঞ্জের নিকলিতে এই বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, শুক্রবার (০৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে আগের ২৪ ঘণ্টায় নিকলিতে বৃষ্টিপাত হয়েছে ৪৭৬ মিলিমিটার। এরআগে, ২০০১ সালে সন্দ্বীপে ২৪ ঘণ্টায় ৫৯০ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। মধ্যে ২০১২ সালের ২৬ জুন চট্টগ্রামে হয়েছিল ৪৬৩ মিলিমিটার বৃষ্টিপাত। সকাল ৬টা থেকে আগের ২৪ ঘণ্টায় ময়মনসিংহে সর্বোচ্চ ৩৭৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়, এতে শহরে কোমর পর্যন্ত জলাবদ্ধতার সৃষ্টি হয়। এরআগে, ১৯৭১ সালের ২ অক্টোবর ৩৮১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল এ শহরে। মৌসুমি বায়ু তথা বর্ষা বর্তমানে বিদায় নেওয়া প্রক্রিয়ায় রয়েছে। এজন্য বাতাসে প্রচুর জলীয় বাষ্প:
আরও পড়ুন
রায়পুরে গ্রামীন জীবনধারায় আমূল পরিবর্তন এনে দিয়েছে ইন্টারনেট সেবা

রায়পুরে গ্রামীন জীবনধারায় আমূল পরিবর্তন এনে দিয়েছে ইন্টারনেট সেবা

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রয়পুর উপজেলায় ১০টি ইউইন্টারনেট ভিত্তিক ডিজিটাল সেন্টার সাধারন মানুষের বহুমুখী নিত্য প্রয়োজনীয় কাজে অগ্রনী ভূমিকা পালন করছে। মানুষের জীবন যাপনে আমুল পরিবর্তন এনে দিয়েছে ইন্টারনেট। গ্রমে বসেই অনলাইনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে শিক্ষার্থীরা। বিমান টিকেট ক্রয়-কনফার্ম, ব্যাকিং লেনদেন, টেন্ডার ড্রপিং,অনলাইনে পন্য বিক্রয়-বিক্রয়, প্রোডাক্ট ডেলিভারী, বিভিন্ন ঋণ আবেদন, সবধরনের ব্যাকিং সেবা, বিদেশ হতে প্রেরিত রেমিট্যান্স বিতরণ, ক্লিয়ারিং চেক গ্রহণ, ক্রেডিট ও ডেবিট কার্ডের আবেদন, অনলাইনে ড্রাইভিং লাইসেন্স নবায়ন আবেদন , ইন্স্যুরেন্স, অনলাইনে টেন্ডার ড্রপিং ( ইজিপি), শিক্ষকদের পেনশন আবেদন ভিডিওকল, ফ্লাক্সি লোডসহ শতাধিক সেবা পাচ্ছন এলাকায় বসে। জানতে পারছেন পাবলিক পরীক্ষার ফলাফল। ফলে প্রত্যন্ত গ্রামের:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে জমির বিরোধে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

লক্ষ্মীপুরে জমির বিরোধে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে নুরনবী বকুল নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরনবী বকুল একই এলাকার আলী রাজা পাটওয়ারী বাড়ির মৃত অজি উল্যা মাস্টারের ছেলে। নিহতের স্বজনেরা জানান, স্থানীয় আব্দুর রউফের পরিবারের সঙ্গে জমি নিয়ে একই এলাকার নুরনবী বকুলদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শুক্রবার সকালে বিরোধের জমির সুপারির গাছ থেকে সুপারি পাড়তে যান আব্দুর রউফ মাস্টার, আসরাফ ইসলাম বাবুল, জাফর আহমেদ পলাশ। নুরনবী বকুল ও তার পরিবারের লোকজন এতে বাধা দেন। এ নিয়ে দু-পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নুরনবীকে কিলঘুষি:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.