ইবিতে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে নানা আয়োজন
ইবি সংবাদদাতা: প্রতিষ্ঠার ৪৪ বছর পেরিয়ে ৪৫তম বর্ষে পদার্পণ করতে যাচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। ৪৫তম বিশ্ববিদ্যালয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে নানা কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২২ নভেম্বর) বেলা সকাল ১০টায় প্রশাসন ভবন চত্বরে পতাকা উত্তোলন করা হবে। এসময় জাতীয় পতাকা উত্তোলন করবেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। একই সময়ে হলসমূহে জাতীয় পতাকা ও হল পতাকা উত্তোলন করবেন স্ব-স্ব হলের প্রভোস্টবৃন্দ। পতাকা উত্তোলন শেষে প্রশাসন ভবন চত্বরে শান্তির প্রতীক পায়রা এবং আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে ৪৫তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি উদ্বোধন:
