নরসিংদী প্রেস ক্লাব নির্বাচনে সভাপতি নুরুল ইসলাম ও সম্পাদক মোবারক হোসেন 

শেয়ার

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির ২০২৩-২০২৫ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক সমকাল পত্রিকার নরসিংদী প্রতিনিধি মো.নুরুল ইসলাম ৩২ ভোট ও সাধারণ সম্পাদক পদে ৭১ টেলিভিশন নরসিংদী জেলা প্রতিনিধি  মো.মোবারক হোসেন ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

অন্যান্য নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি পদে বাদল কুমার ও মো.মসিউর রহমান সেলিম, সহ-সাধারণ সম্পাদক পদে মো. আকরাম হোসেন,কোষাধ্যক্ষ মো. জাকির হোসেন ভূইয়া, সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক প্রীতি রঞ্জন সাহা,দপ্তর সম্পাদক তোফায়েল আহমেদ স্বপন, কার্যনির্বাহী সদস্য পদে কাজী আনোয়ার কামাল,মোহাম্মদ শফিকুল ইসলাম,মো.বদরুল আমিন চৌধুরী নির্বাচিত হয়েছেন।

এর আগে রবিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়ে একটানা দুপুর ২টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নরসিংদী প্রেস ক্লাব নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চিত্রা শিকারী বিজয়ীদের নাম ঘোষণা করেন।উক্ত নির্বাচনে ক্লাবের ৫২ জন সদস্যদের মধ্যে সকলেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আগামী দুই বছর কার্যকরী কমিটির সদস্যরা দায়িত্ব পালন করবেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.