সারাদেশ

রামগঞ্জে নৌকার মনোনয়ন পেতে চান ১০জন আওয়ামীলীগ নেতা

রামগঞ্জে নৌকার মনোনয়ন পেতে চান ১০জন আওয়ামীলীগ নেতা

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ২৭৪,লক্ষ্মীপুর-১(রামগঞ্জ) আসনে আওয়ামীলীগ থেকে নৌকা প্রতিক পেতে আগ্রহী হয়েছেন ১০ জন। তাঁরা দলীয় মনোনয়ন পত্র ক্রয় ও জমা দিয়েছেন বলে নিশ্চিত করেন। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) উপজেলাব্যাপী নেতাকর্মীদের সাথে আলোচনা করে জানা যায় এ পর্যন্ত ২৭৪ (রামগঞ্জ) সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র ক্রয় ও জমা দিয়েছেন - বর্তমান এমপি ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ড.আনোয়ান খান, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি সফিকুল ইসলাম, পৌরসভা মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন, উপজেলা আওয়ামীলীগের সদস্য:
আরও পড়ুন
আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা চলছে

আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা চলছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ১০ মিনিটে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা শুরু হয়। এ সভায় ৩০০ সংসদীয় আসনে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হবে। সভায় সভাপতিত্ব করছেন মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকের সভায় রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সংসদীয় আসনগুলোর মনোনয়ন চূড়ান্ত করা হবে। এরপর ধাপে ধাপে বাকি বিভাগগুলোর প্রার্থী চূড়ান্ত করবে। এই বৈঠক চলবে শনিবার (২৫ নভেম্বর) পর্যন্ত। এর আগে মঙ্গলবার (২১ নভেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো:
আরও পড়ুন
ইবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

ইবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

ইবি সংবাদদাতা: বর্ণাঢ্য আয়োজনে ৪৫তম ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২২ নভেম্বর) পতাকা উত্তোলন, আনন্দ র‍্যালি, কেক কাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় প্রশাসন ভবন চত্বরে পতাকা উত্তোলন করা হয়। এসময় জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের হলসমূহে জাতীয় পতাকা ও হল পতাকা উত্তোলন করেন স্ব-স্ব হলের প্রভোস্টবৃন্দ। পতাকা উত্তোলন শেষে প্রশাসন ভবন চত্বরে শান্তির প্রতীক পায়রা এবং আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে দিবসটির কর্মসূচি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড.:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে জামাই-শাশুড়ির যাবজ্জীবন

লক্ষ্মীপুরে জামাই-শাশুড়ির যাবজ্জীবন

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি:  মেয়ে জামাতার সাথে নিজের স্ত্রীর পরকীয়ার জেরে খুন হন জুলফিকার আলী মামুন (৪৫) নামে এক ব্যক্তি। এ ঘটনায় আদালত মেয়ে জামাতা রাকিব হোসেন (২৩) ও স্ত্রী শাহিনুর বেগমকে (৩৬) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন। একই সাথে তাদের প্রত্যেকের ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। বুধবার (২২ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দিয়েছেন। রায়ের সময় দণ্ডপ্রাপ্ত দুইজন আদালতে উপস্থিত ছিল। তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ভিকটিম জুলফিকার লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের মৃত সফি উল্যা পাটওয়ারীর ছেলে। তিনি ঢাকা শহরে পান:
আরও পড়ুন
রামগঞ্জে বিদ্যালয়ের শিক্ষকের উপর  সভাপতির হামলা 

রামগঞ্জে বিদ্যালয়ের শিক্ষকের উপর  সভাপতির হামলা 

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ  লক্ষ্মীপুরের রামগঞ্জে মোঃ কামাল উদ্দিন বিল্লাল নামের এক সহকারী শিক্ষককের উপর হামলা করে এলোপাতাড়ি পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছেন ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ফারুক হোসেন। ঘটনাটি ঘটেছে ২২ নভেম্বর ১১টায় উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের মধ্য মাছিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে। পরে সহকারী শিক্ষক কামাল উদ্দিন বিল্লালের মাথা ফেটে যাওয়ায় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা তাকে উদ্ধার করে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করেছে। আহত শিক্ষক কামাল উদ্দিন বিল্লাল মাছিমপুর গ্রামের তৈয়ারী বাড়ির মৃত ফজলুল হকের ছেলে ও বিদ্যালয়ের সভাপতি ফারুক হোসেন একই গ্রামের আইচের বাড়ির মৃত মোহাম্মদ উল্লার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মধ্য মাছিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের:
আরও পড়ুন
বাগেরহাট রামপাল রাস্তায় আগুন দেয়ার সময় আটক- ১

বাগেরহাট রামপাল রাস্তায় আগুন দেয়ার সময় আটক- ১

এম এম টিপু সুলতান, খুলনা  প্রতিনিধি: বাগেরহাটের রামপাল রাস্তায় আগুন দেয়ার সময় নাজমুল আহসান (৪১) নামের এক যুবককে আটক করেছে রামপাল থানা পুলিশ। বুধবার (২১ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে খুলনা মোংলা মহাসড়কের ভাগা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। আটক নাজমুল আহসান কে বুধবার বেলা ১১ টায় বাগেরহাটে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। নাজমুল আহসান রামপাল উপজেলার গিলাতলা গ্রামের গাজী আঃ হাকিমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস, এম আশরাফুল আলম।
আরও পড়ুন
রায়পুরে খাল দখলের অপরাধে এক ব্যাক্তির জরিমানা 

রায়পুরে খাল দখলের অপরাধে এক ব্যাক্তির জরিমানা 

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে সরকারি খাল দখলের অপরাধে জুয়েল নামের এক ব্যাক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। আজ ২১ নভেম্বর মোবাইল কোর্ট পরিচালনা করে সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট মনিরা খাতুন এ জরিমানা আদায় করেন। সে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের মৃত. ছিদ্দিকুর রহমানের পুত্র। জানা যায়, সরকারি খাল ভরাটের অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(ঙ) ধারায় ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়। একই সময় ও-ই ইউনিয়নের মোঃ বিল্লাল কবিরাজ, পিতা- মৃত. নুর বক্স কবিরাজ, সাং- চর ইন্দুরিয়াকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে বালুমহাল ও:
আরও পড়ুন
নতুন প্রকল্প ও অর্থছাড় স্থগিতের নির্দেশ ইসির

নতুন প্রকল্প ও অর্থছাড় স্থগিতের নির্দেশ ইসির

সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় নতুন প্রকল্প নেওয়া এবং অর্থ ছাড় স্থগিত রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে সব ধরনের অনুদান ও ত্রাণ বিতরণ কার্যক্রমও স্থগিত রাখতে বলেছে সাংবিধানিক সংস্থাটি। এ নির্দেশনা নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ পর্যন্ত বহাল থাকবে। মঙ্গলবার (২১ নভেম্বর) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান পৃথক চারটি নির্দেশনায় স্থানীয় সরকার মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং রেড ক্রিসেন্টকে এই নির্দেশনা পাঠিয়েছে। স্থানীয় সরকার বিভাগকে দেওয়া চিঠিতে বলা হয়, নির্বাচনি আচরণবিধি অনুযায়ী নির্বাচন-পূর্ব সময়ে (তফসিল ঘোষণার দিন থেকে ফলাফল গেজেটে প্রকাশ) পর্যন্ত কোনও সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি সরকারি:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে  বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড 

লক্ষ্মীপুরে  বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড 

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে গ্রেপ্তার হওয়া হাফিজ উল্যাহ ওরফে বাহাদুর মাঝি (৫৮) নামে এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তার ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বাহাদুর মাঝি ৪০ হাজার পিস ইয়াবা নিয়ে র‍্যাবের হাতে গ্রেপ্তার হন। এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন। রায়ের সময় তিনি আদালতের উপস্থিত ছিলেন। বাহাদুর সদর উপজেলার চররমনী মোহন:
আরও পড়ুন
অনলাইনে শুরু হচ্ছে জাবির প্রথম বর্ষের ক্লাস

অনলাইনে শুরু হচ্ছে জাবির প্রথম বর্ষের ক্লাস

আবাসন নিশ্চিতের কথা বলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক সম্মান প্রথম বর্ষের ক্লাস এখনো শুরু করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে আগামী ৩০ নভেম্বর থেকে অনলাইনে শুরু হতে যাচ্ছে প্রথম বর্ষের (২০২২-২৩ শিক্ষাবর্ষ) ক্লাস। পরীক্ষার পাঁচ মাস পর ক্লাস শুরু হচ্ছে।  মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে অংশ নেওয়া একজন ডিন নাম না প্রকাশের শর্তে দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী ৩০ নভেম্বর থেকে অনলাইনে প্রথম বর্ষের ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কবে নাগাদ সশরীরে ক্লাস শুরু হবে, এরকম সিদ্ধান্ত হয়নি:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.