এইচএসসির বোর্ড চ্যালেঞ্জ আবেদন শুরু সোমবার, যেভাবে করবেন
এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় কেউ ফেল করলে বা কাঙ্ক্ষিত ফল না পেলে তা চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে। ফল পুনঃনিরীক্ষণের এ আবেদন আগামীকাল সোমবার থেকে শুরু হবে। চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। শুধু এসএমএসের মাধ্যমে এ ফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে ফল পুনঃনিরীক্ষণের আবেদন প্রক্রিয়ার বিস্তারিত জানানো হয়েছে। এতে বলা হয়, শুধু টেলিটকের প্রিপেইড নম্বর থেকে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। যেভাবে আবেদন করবেন প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখতে হবে। এরপর স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে এসএমএস:
