সারাদেশ

অন্যত্র বালু কেনায় ম্যানেজারকে মারধর করার অভিযোগ কৃষকদল নেতার বিরুদ্ধে

অন্যত্র বালু কেনায় ম্যানেজারকে মারধর করার অভিযোগ কৃষকদল নেতার বিরুদ্ধে

  লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে একটি নির্মাণাধীন ভবনের কাজে নিজের দোকান থেকে মালামাল কিনতে বাধ্য করার অভিযোগ উঠেছে স্থানীয় এক কৃষকদল নেতার বিরুদ্ধে। একই সঙ্গে অন্য স্থান থেকে বালু কেনায় ভবনের ম্যানেজারকে মারধরের অভিযোগও পাওয়া গেছে। সোমবার (২০ এপ্রিল) সকালে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হ্যাপি রোড এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ বিদায়ের পর থেকে শহরের রেহান উদ্দিন ভূঁইয়া সড়ক হ্যাপি সিনেমা হল  সংলগ্ন এলাকায় আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেনের নির্মাণাধীন আট তলা ভবনের জন্য প্রয়োজনীয় রড, সিমেন্টসহ বিভিন্ন সামগ্রী স্থানীয় কৃষকদল নেতা মহসিনের মালিকানাধীন ‘বন্ধন ট্রেডার্স’ থেকে কিনতে বাধ্য করা হচ্ছিল। এতে:
আরও পড়ুন
নরসিংদীতে শুরু হচ্ছে হাম- রুবেলার টিকা

নরসিংদীতে শুরু হচ্ছে হাম- রুবেলার টিকা

  মোঃ মোবারক হোসেন নরসিংদী প্রতিনিধি আগামীকাল সোমবার থেকে জেলা জুড়ে শুরু হচ্ছে হাম-রুবেলার টিকা প্রদান কার্যক্রম চলবে ১০  মে পর্যন্ত। ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুরা পাবেন এই টিকা। তবে অসুস্থ শিশু যারা হাসপাতালে ভর্তি তারা এই টিকা কার্যক্রমের বাইরে থাকবে। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সিভিল সার্জন ডা. বুলবুল কবির। এসময় তিনি  আরো বলেন, রুটিন ইপিআই প্রোগ্রামের বাইরেও আরো সাড়ে ১৭শত অস্থায়ী ক্যাম্পে ৩ লাখ ১০ হাজার শিশুকে টিকা দেয়া হবে। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার  পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু কাউছার সুমনের সঞ্চালনায় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার:
আরও পড়ুন
শ্রীপুরে প্রধান শিক্ষকের অবহেলায় কাভার্ড ভ্যান চাপায় শিশু শিক্ষার্থী নি’হত

শ্রীপুরে প্রধান শিক্ষকের অবহেলায় কাভার্ড ভ্যান চাপায় শিশু শিক্ষার্থী নি’হত

  বাবুল খান, শ্রীপুর, গাজীপুর। গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার কেওয়া পূর্বখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবহেলার কারণেই স্কুল ফটকের সামনেই কাভার্ড ভ্যানচাপায় পিস্ট হয়ে তানভীর ইসলাম আরিয়ান (৮) নামের এক শিশু  শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৯ এপ্রিল রবিবার স্কুল ফটকের সামনেই এই দুর্ঘটনা ঘটে। নিহত আরিয়ানের বাবা সজল ইসলাম বলেন, রবিবার সকালে বাসা থেকে স্কুলে যায় আরিয়ান। স্কুল ছুটির পর রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছিল। এ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা পণ্যবাহী কাভার্ড ভ্যান পেছনের দিকে ব্যাক করলে পাশে থাকা একটি সিমেন্টের সীমানাপিলার ও কাভার্ড ভ্যানের মাঝখানে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় আরিয়ান। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা এসে কাভার্ড:
আরও পড়ুন
রামগঞ্জে ধানক্ষেতে মিলল ইটভাটা শ্রমিকের মরদেহ

রামগঞ্জে ধানক্ষেতে মিলল ইটভাটা শ্রমিকের মরদেহ

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ধানক্ষেত থেকে মিন্টু মিয়া (৪৮) নামে এক ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ১৮ এপ্রিল শনিবার দুপুরে উপজেলার  রামগঞ্জ-পানিয়ালা সড়কের আকরতমা এলাকার মফিজের ব্রিকফিল্ডের পাশের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মিন্টু মিয়া নোয়াখালী সদর উপজেলার চরমোটুয়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় ফাহাদ ব্রিকস ম্যানুফ্যাকচার নামের একটি ইটভাটার শ্রমিক ছিলেন। তিনি সেখানে রান্নার কাজ করতেন বলে জানা গেছে। খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘনাস্থল পরিদর্শন করেছেন। থানা সূত্রে জানা যায়,   শনিবার দুপুরে ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।পরে পুলিশ এসে লাশটি উদ্ধার:
আরও পড়ুন

গৃহবধূ নিখোঁজ, পরিবারের অভিযোগ—প্রতিবেশীর সঙ্গে পালিয়েছে

  স্টাফ রিপোর্টার: খুলনার ডুমুরিয়া উপজেলার মাদারতলা এলাকায় এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, দুই সন্তানসহ সংসার ফেলে ওই গৃহবধূ প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে চলে গেছেন। নিখোঁজ গৃহবধূর নাম ফেন্সি বিশ্বাস।  তিনি আনন্দ বিশ্বাসের স্ত্রী। তাদের বাড়ি ডুমুরিয়া উপজেলার মাদারতলা এলাকায়। এছাড়া ফেন্সি বিশ্বাসের বাবার বাড়ি একই উপজেলার হাজিবুনিয়া গ্রামে। পরিবার সূত্রে জানা গেছে, ফেন্সি বিশ্বাস সম্প্রতি একই এলাকার ইউনুস নামের এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখছিলেন। একপর্যায়ে হঠাৎ করেই তিনি বাড়ি থেকে বের হয়ে যান এবং এরপর থেকে আর ফিরে আসেননি। পরিবারের দাবি, তিনি ইউনুসের সঙ্গে পালিয়ে গেছেন। অভিযোগ রয়েছে, ইউনুসের নিজেও একটি পরিবার রয়েছে:
আরও পড়ুন
রায়পুরে ব্যবসায়ী সুবাস খলিফার পরলোক গমন

রায়পুরে ব্যবসায়ী সুবাস খলিফার পরলোক গমন

  প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: রায়পুর বাজারের পরিচিত মুখ, সবার প্রিয় সুবাস খলিফা আর নেই। সোনালী ব্যাংক  রোডের কাপড় ব্যবসায়ী বাবু সুবাস দাস (৮০) দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করে আজ শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিচিতজনদের কাছে তিনি ছিলেন সহজ-সরল, আন্তরিক ও মানবিক একজন ধর্মপ্রাণ মানুষ।  জীবনের দীর্ঘ পথচলায় তিনি মানুষের ভালোবাসা অর্জন করেছিলেন নিঃশব্দে, বিনয় আর আচরণের মাধুর্যে। মৃত্যুকালে তিনি এক ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনি সহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বিকেলে পৌর মহাশ্মশানে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন হিন্দু বৌদ্ধ:
আরও পড়ুন
চন্দ্রগঞ্জ নিউমার্কেটে ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে মানববন্ধন।

চন্দ্রগঞ্জ নিউমার্কেটে ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে মানববন্ধন।

  স্টাফ রিপোর্টার,মোঃ আবদুল আজীম, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ নিউমার্কেটে তরমুজ ব্যবসায়ী ও  মোবাইল দোকানদারদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। (১৫ ই এপ্রিল ২০২৬) বুধবার, পুরো বাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, রকি নামে এক তরমুজ ব্যবসায়ী দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে চন্দ্রগঞ্জে ব্যবসা পরিচালনা করে আসছেন। সম্প্রতি একটি প্রভাবশালী মহল তাকে ও তার সহকর্মীদের বাজার থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে নানা ধরনের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে  অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে জানা যায়, অতিরিক্ত তরমুজ আসায় ব্যবসায়ীরা সাময়িকভাবে মসজিদ  গলিতে তরমুজ রাখেন। একই স্থানে নিউমার্কেট কর্তৃপক্ষ মোটরসাইকেল রাখার জন্য মাসিক ভাড়ার বিনিময়ে গ্যারেজ সুবিধা দিয়ে থাকে। এ সময়:
আরও পড়ুন
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা বিল্লাল মুন্সি

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা বিল্লাল মুন্সি

  প্রদীপ কুমার রায়, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে কাজ করে যাচ্ছেন স্থানীয় বিএনপি নেতা ও ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাজী বিল্লাল মুন্সি। সম্প্রতি তাকে ঘিরে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করে তিনি এর তীব্র প্রতিবাদ  জানিয়েছেন। আজ ১৬ এপ্রিল বহস্পতিবার এক লিখিত বক্তব্যে বিল্লাল মুন্সি বলেন, আমি দীর্ঘদিন ধরে এলাকায় মাদকবিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং এ কারণে একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও  ভুয়া আইডির মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আমি জিরো টলারেন্সে কাজ করছি এবং যতদিন বেঁচে থাকবো, এ:
আরও পড়ুন
চরভদ্রাসন পদ্মা নদীতে নিষিদ্ধ কারেন্ট জালের অভিযানে ২০ হাজার মিটার জাল জব্দ

চরভদ্রাসন পদ্মা নদীতে নিষিদ্ধ কারেন্ট জালের অভিযানে ২০ হাজার মিটার জাল জব্দ

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরে চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীতে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান  পরিচালনা করে প্রায় ২০ হাজার মিটার জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। শুক্রবার (১৫ এপ্রিল) বিকাল  থেকে রাত ৮টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব। অভিযান চলাকালে নদীতে অবৈধভাবে  পাতা বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়, যাতে এগুলো পুনরায় ব্যবহার করা না যায়। এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম  হোসেন বিপ্লব বলেন, “কারেন্ট জাল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ এটি নদীর ছোট মাছ ও পোনা:
আরও পড়ুন
৯১ বছরেও খেলার মাঠ নেই কমলনগরের কে.এম. প্রাথমিক বিদ্যালয়ে

৯১ বছরেও খেলার মাঠ নেই কমলনগরের কে.এম. প্রাথমিক বিদ্যালয়ে

  মোখলেছুর রহমান ধনু, রামগতি -কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৮নং চর কাদিরা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কে.এম. সরকারি প্রাথমিক বিদ্যালয়। দীর্ঘ ৯১ বছরের  পথচলায় স্কুলটি হাজারো শিক্ষার আলো ছড়ালেও আজ পর্যন্ত সেখানে তৈরি হয়নি কোনো স্থায়ী খেলার মাঠ। ফলে বিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক কোমলমতি শিক্ষার্থীর শারীরিক ও মানসিক বিকাশ চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। সূত্রমতে, ১৯৩৫ সালে জনবহুল  ফজুমিয়ার হাট সংলগ্ন এলাকায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এখানে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত চার থেকে পাঁচ শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। দীর্ঘ সময় পার হলেও নিজস্ব মাঠ না থাকায় বাধ্য হয়ে শিক্ষার্থীদের খেলাধুলার জন্য দূরবর্তী ভুলুয়া নদীর পাড়ে যেতে হয়। এতে একদিকে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.