নরসিংদীতে শুরু হচ্ছে হাম- রুবেলার টিকা

শেয়ার

 

মোঃ মোবারক হোসেন নরসিংদী প্রতিনিধি

আগামীকাল সোমবার থেকে জেলা জুড়ে শুরু হচ্ছে হাম-রুবেলার টিকা প্রদান কার্যক্রম চলবে ১০  মে পর্যন্ত। ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুরা পাবেন এই টিকা। তবে অসুস্থ শিশু যারা হাসপাতালে ভর্তি তারা এই টিকা কার্যক্রমের বাইরে থাকবে।

রবিবার (১৯ এপ্রিল) দুপুরে নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সিভিল সার্জন ডা. বুলবুল কবির। এসময় তিনি  আরো বলেন, রুটিন ইপিআই প্রোগ্রামের বাইরেও আরো সাড়ে ১৭শত অস্থায়ী ক্যাম্পে ৩ লাখ ১০ হাজার শিশুকে টিকা দেয়া হবে।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার  পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু কাউছার সুমনের সঞ্চালনায় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার তৃষা জাফরিন, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশসহ জেলার বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.