শ্রীপুরে প্রধান শিক্ষকের অবহেলায় কাভার্ড ভ্যান চাপায় শিশু শিক্ষার্থী নি’হত

শেয়ার

 

বাবুল খান, শ্রীপুর, গাজীপুর। গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার কেওয়া পূর্বখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবহেলার কারণেই স্কুল ফটকের সামনেই কাভার্ড ভ্যানচাপায় পিস্ট হয়ে তানভীর ইসলাম আরিয়ান (৮) নামের এক শিশু  শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৯ এপ্রিল রবিবার স্কুল ফটকের সামনেই এই দুর্ঘটনা ঘটে। নিহত আরিয়ানের বাবা সজল ইসলাম বলেন, রবিবার সকালে বাসা থেকে স্কুলে যায় আরিয়ান। স্কুল ছুটির পর রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছিল। এ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা পণ্যবাহী কাভার্ড ভ্যান পেছনের দিকে ব্যাক করলে পাশে থাকা একটি সিমেন্টের সীমানাপিলার ও কাভার্ড ভ্যানের মাঝখানে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় আরিয়ান।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা এসে কাভার্ড ভ্যানটি আটকে রাখলে ঘাতক চালক পালিয়ে যান। স্কুল ফটকের সামনে এমন মর্মান্তিক দুর্ঘটনা মেনে নিতে পারছেন না শ্রীপুরের সচেতন নাগরিক সমাজ।  স্কুল ছুটির পর শিশু শিক্ষার্থীদের রাস্তা পারাপারের সময় স্কুলের পক্ষ থেকে কোন নিরাপত্তা ব্যবস্থা ছিল না। শিশু শিক্ষার্থীদের রাস্তা পারাপারে উক্ত স্কুলের শিক্ষকদের চরম উদাসীনতা ও দায়িত্বে অবহেলার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.