আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে ধানক্ষেত থেকে মিন্টু মিয়া (৪৮) নামে এক ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ১৮ এপ্রিল শনিবার দুপুরে উপজেলার রামগঞ্জ-পানিয়ালা সড়কের আকরতমা এলাকার মফিজের ব্রিকফিল্ডের পাশের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মিন্টু মিয়া নোয়াখালী সদর উপজেলার চরমোটুয়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় ফাহাদ ব্রিকস ম্যানুফ্যাকচার নামের একটি ইটভাটার শ্রমিক ছিলেন। তিনি সেখানে রান্নার কাজ করতেন বলে জানা গেছে। খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘনাস্থল পরিদর্শন করেছেন।
থানা সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। তবে কী কারণে এবং কীভাবে এই মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
রামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ঘটনার তদন্ত চলছে, লাশ উদ্ধার করে ময়নাতদরন্তর জন্য লক্ষ্মীপুর মর্গে প্রেরন করা হয়েছে ।
