ব্রাহ্মণবাড়িয়ায় ভাগিনাকে হত্যা, ঘাতক মামা আটক
মমিনুল হক রুবেল: ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মেরকুটা কর্মকারপাড়া গ্রামে কোমল পানীয়ের সঙ্গে রাসায়নিক এসিড মিশিয়ে খাওয়ানোর অভিযোগে রহমত উল্লাহ (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত রহমত উল্লাহ একই এলাকার সিদ্দিক মিয়ার ছেলে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় , পারিবারিক বিরোধের জেরে গত ৪ এপ্রিল কৌশলে হাসান মিয়া তার ভাগিনাকে কোমল পানির সঙ্গে মিশ্রিত বিষাক্ত রাসায়নিক পান করতে দেন। পান করার কিছুক্ষণ পরই সে শারীরিক অবস্থা গুরুতর হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করেন। ঢাকা থেকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে:
