সারাদেশ

শ্রেণিকক্ষে পলেস্তারা ধস: নিরাপদ শিক্ষালয় কি কেবলই স্বপ্ন?

শ্রেণিকক্ষে পলেস্তারা ধস: নিরাপদ শিক্ষালয় কি কেবলই স্বপ্ন?

  প্রদীপ কুমার রায় রায়পুর উপজেলার জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির একটি শ্রেণিকক্ষে পলেস্তারা ধসে পড়ে পাঁচ শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয়, এটি আমাদের শিক্ষা অবকাঠামোর করুণ বাস্তবতা ও দায়িত্বহীনতার এক নির্মম চিত্র। ঘটনার ভিডিওতে ছোট ছোট শিক্ষার্থীদের আতঙ্কিত মুখ, আহত শিশুদের আর্তচিৎকার আর শ্রেণিকক্ষজুড়ে হুড়োহুড়ির দৃশ্য দেখে যে কোনো মানুষই শিউরে  উঠবেন। একজন শিক্ষক হিসেবে, একজন সচেতন নাগরিক হিসেবে এবং বিশেষ করে এই বিদ্যালয়ে ২০০০ থেকে ২০০৮ সাল পর্যন্ত কর্মরত হিসেবে ঘটনাটি আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। একটি শিক্ষালয় হওয়া উচিত নিরাপত্তা, জ্ঞান ও মানবিকতার আশ্রয়স্থল। যেখানে শিশুরা নিশ্চিন্তে বসে পাঠ নেবে, স্বপ্ন দেখবে, নিজেদের গড়ে:
আরও পড়ুন
নরসিংদীতে খোলা বাজারে অবৈধভাবে তেল বিক্রি: জরিমানা

নরসিংদীতে খোলা বাজারে অবৈধভাবে তেল বিক্রি: জরিমানা

মোঃ মোবারক হোসেন নরসিংদী প্রতিনিধি নরসিংদীর মনোহরদীতে খোলা বাজারে অবৈধভাবে ডিজেল বিক্রি এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে তেল বিক্রি করায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) দুপুরে উপজেলার চালাকচর বাজার, কাচিকাটা ভূইয়া বাজার এবং খিদিরপুর ইউনিয়নের দরগা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান। অভিযানকালে খোলা বাজারে অবৈধভাবে ডিজেল বিক্রি এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী তিনটি পৃথক মামলায় মোট ৩০ হাজার  টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে উপস্থিত জনসাধারণের:
আরও পড়ুন
রামগঞ্জে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার, হত্যা না আত্মহত্যা

রামগঞ্জে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার, হত্যা না আত্মহত্যা

  আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে শরীফ হোসেন (৩৫) নামের এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে রামগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে পৌরসভার টামটা ওয়ার্ডের রৌশন আলী পাটোয়ারী বাড়িতে এঘটনা ঘটে। নিহত শরীফ হোসেন একই বাড়ির আঃ লতিফ পাটোয়ারীর ছোট ছেলে। সংবাদ পেয়ে সহকারী পুলিশ সুপার রায়পুর সার্কেল মোঃ জামিলুল হক ও রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন  চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ লাশ উদ্ধারে সময় লাশের বাম পায়ের নোখ উল্টানো রক্তাক্ত অবস্থায় এবং প্লোরেও এলোমেলা রক্ত মাখা ছিলো। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে তিন ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল।:
আরও পড়ুন
খুলনায় নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

খুলনায় নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

  মোঃ হাসিবুজ্জামান টিপু, স্টাফ রিপোর্টার খুলনায় ঘটেছে এক হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনা। নিখোঁজ হওয়ার মাত্র ১২ ঘণ্টার মাথায় সাড়ে ৪ বছরের শিশু জান্নাতুল মাওয়া’র মরদেহ  উদ্ধার করেছে পুলিশ, যা পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা যায়, শিশুটি নগরীর লবনচরা  থানাধীন রায়পাড়া কালভার্ট এলাকার বাসিন্দা শাহাজালালের মেয়ে। সোমবার দুপুরে সে তার বাবা-মায়ের সাথে ছোট মামার বিয়ের দাওয়াতে অংশ নিতে সাচিবুনিয়া মোহাম্মাদপুর এলাকায় যায়। দাওয়াতের একপর্যায়ে পরিবারের  পরিচিত এক ব্যক্তি শিশুটিকে আইসক্রিম খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে যায়। সময় গড়াতে থাকলেও মাওয়া ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরে মা ফোন করলে ওই ব্যক্তি জানায়, মাওয়া আইসক্রিম খাচ্ছে:
আরও পড়ুন
রামগঞ্জে সম্পত্তি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ১জন নিহত

রামগঞ্জে সম্পত্তি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ১জন নিহত

  আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মোঃ তাজুল ইসলাম (৬০) নামের এক দিন মুজুরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ২৩ মার্চ (সোমবার) সকাল ১০টায় উপজেলার ভোলাকোট ইউনিয়নের তোরাব মিঝি বাড়িতে। নিহত তাজুল ইসলাম ভাটরা ইউনিয়নের হীরাপুর সাজি বাড়ির মৃত আঃ খালেকের ছেলে বলে জানা গেছে। রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরন করেছে। নিহতের ছেলে মাহমুদুল ইসলাম ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভাটরা হীরাপুর সাজি বাড়ির তাজুল ইসলাম নিজ শশুর বাড়ির ওয়ারিশি সম্পত্তি দখললের সংবাদ পেয়ে পাশ্ববর্তী ভোলাকোট তোরাব মিজি বাড়িতে গেলে তার ভায়রার ছেলে:
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে রায়পুরে ৩০০ অসহায় মানুষ পেলেন আর্থিক সহায়তা

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে রায়পুরে ৩০০ অসহায় মানুষ পেলেন আর্থিক সহায়তা

  প্রদীপ কুমার রায়, নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর। ঈদের আনন্দ শুধু সামর্থ্যবানদের নয়, সমাজের প্রতিটি মানুষের। কেউ যেন উৎসবের দিনে কষ্টে না থাকে—সেই মানবিক দায়িত্ব থেকেই এই সহায়তা। লক্ষ্মীপুরের রায়পুরে আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০০ অসহায়, গরিব ও দুস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন, লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে জনপ্রতি ২ হাজার টাকা করে মোট ৬ লাখ টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবুল খায়ের ভূঁইয়া আরও বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল শুধু সহায়তার একটি নাম নয়, এটি রাষ্ট্রের:
আরও পড়ুন
রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ উপহার বিতরণ

রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ উপহার বিতরণ

‎ ‎মোঃ হাসিবুজ্জামান টিপু . স্টাফ রিপোর্টার ‎ ‎ ‎খুলনার রূপসা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী টিএসবি ইউনিয়নের ১নং ওয়ার্ড (কাজদিয়া) শাখার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ১৯ মার্চ দুপুরে কাজদিয়া বালির মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় নেতৃবৃন্দ তাদের নিজস্ব অর্থায়নে মোট ৯০ জন গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপসা উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা হাবিবুল্লাহ ইমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ নাজিমুদ্দিন,  উপজেলা তারবিয়াত সেক্রেটারি হাফেজ মাওলানা:
আরও পড়ুন
সভাপতি-মিন্টু, সম্পাদক-আজাদ রায়পুরে প্রেসক্লাবের কমিটি

সভাপতি-মিন্টু, সম্পাদক-আজাদ রায়পুরে প্রেসক্লাবের কমিটি

  রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: বৈষম্যহীন সাংবাদিকতা প্রতিষ্ঠায় লক্ষ্মীপুরের রায়পুরে প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। বুধবার রাত ৯টায় (১৮ মার্চ) চাইনিজ রেষ্ট্রুরেন্টে ১৭ সদস্যের কার্যনির্বাহী কমিটি এবং ৩৪  সদস্যের সাধারন সদস্যসহ মোট ৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি সভাপতি মাহবুব আলম মিন্টু (আজকের পত্রিকা ও উপকূল  প্রতিদিন), সাধারণ সম্পাদক তাবারক হোসেন আজাদ (যুগান্তর- বাংলাট্রবিউন ও শীর্ষ সংবাদ) ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মাহবুবুর রহমান রনিকে (এনপিবি) মনোনীত করা হয়েছে। এছাড়া উপজেলার পেশাজীবী গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে এবং মতামতের ভিত্তিতে গঠিত ১৭ সদস্যের কমিটির অন্যান্যরা হলেন সহসভাপতি  মুকুল পাটোয়ারী, আবদুল করিম, যুগ্ম সম্পাদক জহির হাজারি, মাহমুদুন্নবি সুমন, অর্থ বিষয়ক সম্পাদক আরিফ:
আরও পড়ুন
প্রতিবন্ধীদের আত্মবিশ্বাস ফেরাতে সমাজকেই এগিয়ে আসতে হবে : ইউএনও

প্রতিবন্ধীদের আত্মবিশ্বাস ফেরাতে সমাজকেই এগিয়ে আসতে হবে : ইউএনও

  প্রদীপ কুমার রায় নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর 'প্রতিবন্ধীদের আত্মবিশ্বাস ফেরাতে সমাজকেই এগিয়ে আসতে হবে।' বুধবার (১৮ মার্চ) লক্ষ্মীপুরের রায়পুরে প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থার আয়োজনে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ছাগল, হুইলচেয়ার ও চিকিৎসা সহায়তায় নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার। তিনি আরও বলেন, প্রতিবন্ধী ও প্রবীণ মানুষদের উন্নয়নে শুধু সরকারি সহায়তা যথেষ্ট নয়। সমাজের বিত্তবান, দানশীল ও মানবিক মানুষদেরও এগিয়ে আসতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই এই জনগোষ্ঠীর জন্য টেকসই ও নিরাপদ জীবিকায়নের সুযোগ সৃষ্টি করা সম্ভব। তিনি বলেন, প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থার অতীত কার্যক্রম পর্যালোচনা করলে স্পষ্ট হয়, তাদের:
আরও পড়ুন
ইকরা হাফেজিয়া মাদ্রাসার এতিমদের নতুন পোষাক ও ঈদ উপহার বিতরণ

ইকরা হাফেজিয়া মাদ্রাসার এতিমদের নতুন পোষাক ও ঈদ উপহার বিতরণ

কমলনগর (লক্ষ্মীপুর ) :  লক্ষ্মীপুরের কমলনগরে ইকরা হাফেজিয়া এতিমখানা মাদ্রাসায় ইফতার ও এতিম শিক্ষার্থীসহ সকল শিক্ষার্থীদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে নতুন পোশাক ও নগদ অর্থ বিতরন করা হয়েছে। (আজ)বুধবার উপজেলার চর লরেঞ্চ বাজার সংলগ্ন চর পাগলা গ্রামে ঐতিহ্যবাহী ‘ইকরা হাফেজিয়া এতিমখানা মাদ্রাসা ও ইকরা সমাজ কল্যাণ পাঠাগারের’ উদ্যেগে শতাধিক এতিম শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সম্মানে এ আয়োজন করা হয়েছে। মাদ্রাসার পরিচালক ও প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি ও লক্ষ্মীপুর জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল খায়ের, কমলনগর প্রেসক্লাবের সভাপতি:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.