সারাদেশ

রায়পুরে তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

রায়পুরে তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

  প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে রাতভর বিশেষ অভিযান চালিয়ে তিন মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) গভীর রাতে উপজেলার দেবীপুর এলাকা থেকে  তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন এম শাহীন দেওয়ান। তিনি উপজেলার দেবীপুর গ্রামের মনোর আলী দেওয়ান বাড়ির বাসিন্দা। তার পিতা ইসমাইল দেওয়ান  ও মাতা পারুল বেগম। পুলিশ জানায়, এসআই মো. জামাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে রাত্রিকালীন বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে সিআর মামলা নং-৪০৫/১৭,  সিআর মামলা নং-২৪০/২০১৫ ও সিআর মামলা নং-৩৫৮/২৩ এর ওয়ারেন্টভুক্ত আসামি শাহীন দেওয়ানকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে একটি মামলায় তার ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২:
আরও পড়ুন
বজ্রপাতে ৬ জেলায় ১২ জনের প্রাণহানি

বজ্রপাতে ৬ জেলায় ১২ জনের প্রাণহানি

সারাদেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব প্রাণহানির ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত দুইজন। এর মধ্যে গাইবান্ধায় পাঁচজন, সিরাজগঞ্জে দুইজন, জামালপুরে দুইজন, বগুড়ায়ে একজন, নাটোরের সিংড়ায় একজন ও পঞ্চগড়ে একজন মারা গেছেন। সিরাজগঞ্জ সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জ উপজেলায় পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় এক কৃষক ও এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। এর মধ্যে, তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের বেত্রাশীন গ্রামে বিকেল সাড়ে ৪টার দিকে বজ্রপাতে আব্দুল হামিদ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়। নিহত আব্দুল হামিদ ওই গ্রামের মৃত গফুর আলীর ছেলে। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা:
আরও পড়ুন
জতীয় নির্বাচনের চেয়েও ইউনিয়ন নির্বাচন চ্যালেঞ্জিং হবে : শহীদ উদ্দীন এ্যানী

জতীয় নির্বাচনের চেয়েও ইউনিয়ন নির্বাচন চ্যালেঞ্জিং হবে : শহীদ উদ্দীন এ্যানী

  মোঃ আবদুল আজীম, লক্ষীপুর সদর প্রতিনিধি। স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় আরো কঠিন চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী। তিনি বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচন ছিল চ্যালেঞ্জিং, তবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে আরো  কঠিন, কারণ এতে কোনো দলীয় প্রতীক থাকবে না। তিনি আরো বলেন, দলের পক্ষে যারা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান, তাদের অবশ্যই জনবান্ধব হতে হবে। জনগণের সাথে সম্পৃক্ততা থাকতে হবে এবং সাধারণ মানুষের প্রয়োজনে কাজ করার মানসিকতা  থাকতে হবে। যারা দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকেছেন এবং খোঁজখবর রেখেছেন, তাদেরই প্রার্থী হিসেবে এগিয়ে আসা উচিত। ২৪ শে এপ্রিল শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর সদর:
আরও পড়ুন
রায়পুরে জব্দকৃত জ্বালানি তেল কৃষকদের মাঝে বিক্রি

রায়পুরে জব্দকৃত জ্বালানি তেল কৃষকদের মাঝে বিক্রি

  প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জব্দকৃত জ্বালানি তেল কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) উপজেলার বিভিন্ন স্থানে এ কার্যক্রম পরিচালিত হয়। এসময় উপজেলা কৃষি অফিসার মো: মাজেদুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সাত্তার, রায়পুর থানার অফিসার ইনচার্জ মো:  শাহীন মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভূইয়াসহ স্থানীয় কৃষকরাও এসময় উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,  জব্দকৃত তেল ন্যায্যমূল্যে কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে, যাতে তারা কৃষিকাজে তা ব্যবহার করতে পারেন। বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
আরও পড়ুন

নবীনগরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ছাত্রদল কর্মী নিহত

  মমিনুল হক রুবেল: ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে  মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নবীনগর টু রাধিকা সড়কের ব্রাহ্মণহাতা (নারুই) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নবীনগর উপজেলার  শ্যামগ্রামের রফিক মিয়ার ছেলে মো. রাব্বি (২১) ও শ্রীরামপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে মাহিম খন্দকার (২২)। দুর্ঘটনায় ইয়াছিন আরাফাত রিমন নামে এক ছাত্রদল নেতাসহ তিনজন আহত হয়েছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,  নারুই ব্রিজের সামনে দু'টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা পাঁচজনই ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত তিনজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। জেলা:
আরও পড়ুন
চিকিৎসকদের নিরাপত্তায় ৫০০ হাসপাতালে মোতায়েন হচ্ছে ১০ জন করে আনসার –স্বাস্থ্যমন্ত্রী

চিকিৎসকদের নিরাপত্তায় ৫০০ হাসপাতালে মোতায়েন হচ্ছে ১০ জন করে আনসার –স্বাস্থ্যমন্ত্রী

  চিকিৎসকদের নিরাপত্তার জন্য প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ অন্যান্য বড় হাসপাতালে অস্ত্রসহ ১০ জন করে আনসার সদস্য মোতায়েন করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। সাম্প্রতিক সময়ে কয়েকটি হাসপাতালে চিকিৎসকের ওপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। টিকা বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে আগামী ছয় মাসের টিকার  পর্যাপ্ত মজুত রয়েছে। যক্ষ্মাসহ কোনো ধরনের টিকার সংকট নেই বলে তিনি উল্লেখ করেন। লোকবল সংকট নিরসনে শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। আজ রাজধানীর শাহবাগে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে বাংলাদেশ-চীন জয়েন্ট সার্জিক্যাল ক্লিনিক চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের:
আরও পড়ুন
সবুজ পাতার ফাঁকে স্বপ্ন দেখছেন কৃষকরা

সবুজ পাতার ফাঁকে স্বপ্ন দেখছেন কৃষকরা

মোখলেছুর রহমান ধনু রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি লক্ষ্মীপুরের উপকূলীয় অঞ্চল রামগতি ও কমলনগর উপজেলায় এবার আমের বাম্পার ফলনের জোর সম্ভাবনা দেখা দিয়েছে। গ্রামাঞ্চলের প্রায় প্রতিটি বাড়ির আঙিনা ও বাগানে থোকায় থোকায় ঝুলছে কাঁচা আম, যা কৃষকদের মনে জাগিয়েছে নতুন আশার সঞ্চার। উপজেলার বিভিন্ন  এলাকা ঘুরে দেখা গেছে, ছোট-বড় নানা প্রজাতির আমগাছে ভরপুর ফলন। অনুকূল আবহাওয়ার কারণে আমের গুটি দ্রুত বড় হয়ে ‘কড়ালি’ অবস্থায় পৌঁছেছে। ঘন সবুজ পাতার আড়ালে ঝুলে থাকা কাঁচা আমের মনোমুগ্ধকর দৃশ্য মুগ্ধ করছে পথচারী ও প্রকৃতিপ্রেমীদের। কমলনগর উপজেলার চর কাদিরা এলাকার আমচাষী কামাল হোসেন বলেন, “এবার বাগানে  প্রত্যাশার চেয়েও বেশি আম ধরেছে। বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না:
আরও পড়ুন
শ্রীপুরে চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিচারের দাবিতে মানববন্ধন

শ্রীপুরে চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিচারের দাবিতে মানববন্ধন

  বাবুল খান, শ্রীপুর প্রতিনিধি। গাজীপুরের শ্রীপুরে চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ভূমিহীন পল্লীর শতাধিক পরিবার। মঙ্গলবার সকাল ১১টায় শ্রীপুর-সাতখামাইর বরমী আঞ্চলিক সড়কের পাশে গিলাশ্বর গ্রামে কয়েক শতাধিক নারী-পুরুষ  মানববন্ধন করে। মানববন্ধনের সময় ভুক্তভোগী ফিরোজা বেগম বলেন, ‘আমাদের বসতবাড়ি নেই বলে কি আমরা মানুষ না? আমরা ভূমিহীন বলে কি আমাদের কোনো অধিকার নাই? বিএনপি নেতা আক্তারুজ্জামান  শামীমের ধারাবাহিক চাঁদাবাজি থেকে মুক্তি চাই। ’ তিনি অভিযোগ করেন, শামীমের অনুসারী আজিজুল তাঁদের ওপর নানাভাবে নির্যাতন চালায়। একটি বাথরুম নির্মাণ করতেও চাঁদা দিতে হয়।  তাঁর মেয়ে মুক্তা আক্তার বসতবাড়ি নির্মাণ শুরু করলে শামীমের লোকজন—আজিজুল, রাশিদুল, হৃদয়, মোর্শেদ, কবির, মাজাহারুল ও কলু—এক:
আরও পড়ুন
দুর্ঘটনায় নিহত আরিয়ানের আত্মার মাগফেরাত কামনায় বিভিন্ন স্কুলে দোয়া

দুর্ঘটনায় নিহত আরিয়ানের আত্মার মাগফেরাত কামনায় বিভিন্ন স্কুলে দোয়া

বাবুল খান, শ্রীপুর, গাজীপুর। গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার কেওয়া পূর্ব খন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিশু শিক্ষার্থী তানভীর ইসলাম আরিয়ানের আত্মার মাগফেরাত কামনায় শ্রীপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। তাছাড়া আরিয়ানের নিজ বিদ্যালয়ে  ২১ এপ্রিল সোমবার সকাল ১১টায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অত্র স্কুলের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, সহকারি শিক্ষক খলিলুর রহমান সহ অন্যান্য শিক্ষক বৃন্দ, অভিভাবকবৃন্দ, স্কুলের ছাত্র-ছাত্রী ও নিহত আরিয়ানের স্কুলের সহপাঠী। আরিয়ানের এমন মর্মান্তিক অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে স্কুলের ছাত্র-ছাত্রীরা মানসিকভাবে ভেঙে পড়েছে। ছাত্র-শিক্ষক অভিভাবক এলাকার সচেতন জনগন সবাই শোকাহত, ব্যতীত মর্মাহত। উল্লেখ্য গত রবিবার স্কুল:
আরও পড়ুন
সংরক্ষিত নারী আসনে বীথিকা বিনতে হোসাইন; উচ্ছ্বসিত  রামগকি-কমলনগর

সংরক্ষিত নারী আসনে বীথিকা বিনতে হোসাইন; উচ্ছ্বসিত  রামগকি-কমলনগর

মোখলেছুর রহমান ধনু রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন লক্ষ্মীপুর জেলার কৃতী কন্যা ও তৃণমূলের লড়াকু নেত্রী  বীথিকা বিন হোসাইন। সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ৩৬ জন মনোনীত প্রার্থীর তালিকা ঘোষণা করলে তাতে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়। মনোনয়নের খবর ছড়িয়ে পড়তেই রামগতি ও কমলনগর উপজেলাজুড়ে আনন্দের জোয়ার বয়ে যায়। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ মিষ্টি বিতরণ, শুভেচ্ছা বিনিময় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।  রামগতি-কমলনগরের মানুষের কাছে ‘প্রিয় ভাবি’ হিসেবে পরিচিত বীথিকা বিন হোসাইন দীর্ঘদিন ধরে রাজপথের একজন সক্রিয় ও:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.