সারাদেশ

বায়তুল মোকাররমে দুই পক্ষের সংঘর্ষ, কয়েকজন মুসল্লি আহত

বায়তুল মোকাররমে দুই পক্ষের সংঘর্ষ, কয়েকজন মুসল্লি আহত

রাজধানীর পল্টনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের সময় মারামারির ঘটনা ঘটেছে। খতিব মুফতি রুহুল আমিন নামাজের আগে বয়ান করার সময় একদল মুসল্লি তার পেছনে নামাজ পড়তে অনীহা প্রকাশ করলে উপস্থিত মুসল্লিরা এর প্রতিবাদ করেন। পরে দুই পক্ষের লোকজন হাতাহাতি ও মারামারিতে জড়ান। আজ (শুক্রবার) দুপুরে মসজিদের গেটের ভেতরে এ সংঘর্ষ ঘটে। এতে বেশ কয়েকজন মুসল্লি আহত হয়েছেন। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে খতিব মুফতি রুহুল আমিন নামাজ না পড়িয়ে মসজিদ ত্যাগ করেন। বিস্তারিত আসছে..
আরও পড়ুন
রাজিবপুর জামায়াতের কর্মী ও সহযোগীদের নিয়ে শিক্ষাশিবির অনুষ্ঠিত

রাজিবপুর জামায়াতের কর্মী ও সহযোগীদের নিয়ে শিক্ষাশিবির অনুষ্ঠিত

সাব্বির মামুন, জেলা প্রতিনিধি কুড়িগ্রাম বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুল লতিফ বলেছেন, “রাসূল (স.)-এর জীবনাদর্শই একমাত্র অনুসরণ ও অনুকরণযোগ্য। অশান্ত বিশ্বে শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে মুহাম্মদ (স.)-এর আদর্শের কোন বিকল্প নেই। তাই রাসূলের জীবনাদর্শের আলোকে সমাজ বিনির্মাণে এগিয়ে আসতে হবে। অন্যথায় বিশ্ব শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা ও সমৃদ্ধি অধরা থেকে যাবে।” শুক্রবার (২০ সেপ্টেম্বর২৪) কোদালকাটি ইউনিয়ন শাখার উদ্যোগে অনুষ্ঠিত কর্মী ও সহযোগী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কোদালকাটি ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মো: মফিজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজিবপুর উপজেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান ,:
আরও পড়ুন
ঢাবিতে পিটিয়ে হত্যা: পাঁচ শিক্ষার্থী গ্রেপ্তার

ঢাবিতে পিটিয়ে হত্যা: পাঁচ শিক্ষার্থী গ্রেপ্তার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেন নামে একজনকে পিটিয়ে হত্যার ঘটনায় পাঁচ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ ও ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তাররা হলেন—ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক উপ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবং পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. জালাল মিয়া (২৫), মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী সুমন মিয়া (২১), পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের মো. মোত্তাকিন সাকিন,  জিওগ্রাফির আল হোসেন সাজ্জাদ এবং গণিত বিভাগের আহসানউল্লাহ। তোফাজ্জলকে আঘাত করার প্রাথমিক প্রমাণ পাওয়ায় এই শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হয়েছে:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে পিটিআই’র প্রশিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ

লক্ষ্মীপুরে পিটিআই’র প্রশিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে অর্থ আত্মসাৎ, স্বেচ্ছাচারিতা ও নারী হেনস্তার অভিযোগে পিটিআই’র শারীরিক শিক্ষা ইনস্ট্রাক্টর মো. জসিম উদ্দিনের অপসারনের দাবিতে বিক্ষোভ করেছে বিটিপিটির প্রশিক্ষণার্থীরা। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে শহরের পিটিআই প্রাঙ্গণে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ চলাকালে অভিযুক্ত প্রশিক্ষকের বিরুদ্ধে তাঁরা নানা স্লোগান দেন বিক্ষুব্ধরা। এসময় আন্দোলনরত প্রশিক্ষনার্থীরা অভিযোগ করেন বলেন, পিটিআই’র শারীরিক শিক্ষা ইনস্ট্রাক্টর মো. জসিম উদ্দিন বিভিন্ন সময় দূর্নীতির মাধ্যমে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ করেছেন। তিনি প্রশিক্ষনার্থীদের সাথে দাস-দাসী সুলভ আচরণ করেন। এছাড়াও তিনি বিভিন্ন অজুহাতে নারী প্রশিক্ষণার্থীদের হেনস্থা করেন। তার এসব অন্যায় কর্মকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগও করেছেন প্রশিক্ষণার্থীরা। দাবি আদায়:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে সেনাবাহিনীর উদ্যােগে টিন বিতরণ 

লক্ষ্মীপুরে সেনাবাহিনীর উদ্যােগে টিন বিতরণ 

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে অসহায় পরিবারের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২ টায় সদরের মজুপুর এলাকায় ২ টি পরিবারকে সহায়তা দিয়ে এই কার্যক্রম শুরু করা হয়। প্রথম ধাপে জেলার পাঁচটি উপজেলায় ৩০ টি পরিবারের মাঝে টিন বিতরণ ও নগদ অর্থ সহায়তা করা হবে এবং এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তারা। এসময় তারা জানান,একটি পরিবারের মাঝে ৪ বান্ডেল করে মোট ১২০ বান্ডেল টিন ও নগদ অর্থ বিতরণ করা হবে। এতে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরে দায়িত্বপ্রাপ্ত  লেফটেন্যান্ট কর্ণেল  মাজেদুল হক ইসলাম রেজা, সার্জেন্ট হাবিব, সার্জেন্ট আলমগীর, কর্পোরাল জয়নাল সহ আরো অনেকে।
আরও পড়ুন
আওয়ামী সরকারের রক্ত ও রাজনীতির সাথে মিশে আছে দূর্নীতি,লুটপাট – এ্যানি

আওয়ামী সরকারের রক্ত ও রাজনীতির সাথে মিশে আছে দূর্নীতি,লুটপাট – এ্যানি

তারেক মাহমুদ,  লক্ষ্মীপুর প্রতিনিধিঃ বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, অতিতে যারা ক্ষমতায় ছিলো ফ্যাসিবাদী  সরকার তারা থাকলে বন্যা দূর্গতের মাঝে মেডিকেল ক্যাম্প সহ সহায়তা পৌছাতো না। কারন তাদের রক্ত ও রাজনীতির সাথে ছিলো  লুটপাট, দূর্নীতি।  ওরা দূর্নীতি, অত্যাচার,ঘুম খুন   করছে বলেই দেশ ছেড়ে পালিয়ে গেছে। এরা জনগণের দুষমন। তিনি আরো বলেন, রাষ্ট্র পরিচালনায় গুনগুত পরিবর্তন আনতে হবে, রাজনীতিতেও গুনগত পরিবর্তন আনতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে  দেশের মানুষের জন্য কাজ ও আওয়ামী খুনিদের বিচারের আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার  (১৯ সেপ্টেম্বর)  বেলা ১২ টায় চন্দ্রগন্জ থানায় কফিলউদ্দিন ডিগ্রি কলেজে  বিএনপির আয়োজনে বন্যা দূর্গতদের মাঝে মেডিকেল ক্যাম্পে উদ্ভোধনী বক্তব্যে এসব কথা:
আরও পড়ুন
দীর্ঘ ১৬ বছর পর দেশে আসলেন ব্রাহ্মণবাড়িয়া বিএনপি নেতা ইব্রাহিম

দীর্ঘ ১৬ বছর পর দেশে আসলেন ব্রাহ্মণবাড়িয়া বিএনপি নেতা ইব্রাহিম

মমিনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: দীর্ঘ ১৬ বছর পর যুক্তরাজ্যের লন্ডন থেকে নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়ায় আসলেন (সাবেক ছাত্রনেতা, যুবদল নেতা), বর্তমান যুক্তরাজ্য কৃষকদলের সদস্য সচিব শাহ্ মোঃ ইব্রাহিম মিয়া। বৃহস্পতিবার (১৯সেপ্টেম্বর) সকাল ১১ টায় ঢাকা থেকে সড়ক পথে ব্রাহ্মণবাড়িয়ায় ফিরলে ঘাটুরায় উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেন স্থানীয় বিএনপি নেতা কর্মীসহ এলাকাবাসী।  এসময় উপস্থিত ছিলেন  ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আতিকুল ইসলাম,জালাল,শামিম , আলিফ,ইমন,নজরুল ইসলাম, সাংবাদিক আবু সুফিসহ বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। এসময় তিনি বলেন, স্বৈরচারী খুনি হাসিনার সরকারের সময় বিরোধী মতের যারা ছিলেন কেউ দেশে আসতে পারেনি। বিমানবন্দরের পাসপোর্ট ব্লক করে রেখেছিল। বিগত ১৬ বছর দেশে স্বৈরাশাসক থাকায় তিনি:
আরও পড়ুন
স্বৈরাচার পতনের ১মাস অতিক্রমে ইবির রাসেল হলে গরু অভিযান

স্বৈরাচার পতনের ১মাস অতিক্রমে ইবির রাসেল হলে গরু অভিযান

ইরফান উল্লাহ্, ইবি প্রতিনিধি: স্বৈরাচার হাসিনার পতনের ১মাস অতিক্রম করায় গরু অভিযান ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ রাসেল হলের আবাসিক শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সাকসেস ভর্তি কোচিংয়ের সহযোগিতায় এই নৈশভোজের আয়োজন করা হয়। বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলের ছাদে এই নৈশভোজের আয়োজন করেন শিক্ষার্থীরা। এতে হলের বিভিন্ন শিক্ষাবর্ষের ২ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। আয়োজকরা বলেন, এই নৈশভোজ শুধুমাত্র খাবারের আয়োজন নয় বরং এর উদ্দেশ্য হলের আবাসিক শিক্ষার্থীদের সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও ঐক্য ও পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ঘটানো। এই আয়োজন স্বৈরাচারের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে দেয় এবং যাতে ভবিষ্যতে দেশে কখনো স্বৈরাচারের জন্ম না হয় সেই বার্তা:
আরও পড়ুন
তজুমদ্দিনে শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

তজুমদ্দিনে শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: উপবৃত্তি প্রকল্প থেকে মানবিক বিবেচনায় রাজস্ব খাতে আসা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কর্তৃক শিক্ষা ভবনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে সারা দেশেরন্যায় ভোলার তজুমদ্দিনে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা পূর্নদিবস কর্মবিরতি ও মানববন্ধন পালন করেন। বুধবার বেলা ১১টায় শশীগঞ্জ সদর রোডে তজুমদ্দিন প্রেসক্লাবের সামনে প্রায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মোঃ শাহরিয়ার রহমান ও মোহাম্মদ আলী বেলাল বলেন, গত ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ অধিদপ্তর (মাউশি) প্রাঙ্গণে প্রকল্প থেকে আসা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্তৃক সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি হামলাকারীদের দৃষ্টান্তমূলক:
আরও পড়ুন
রামগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট

রামগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানাধীন ২নং নোঁয়াগা ইউনিয়নের সাউদেরখিল গ্রামের মজুমদার বাড়িতে প্রবাসী মনছুর আহম্মেদের বসতবাড়িতে গত ১৭ সেপ্টেম্বর গভীর রাতে হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রবাসীর স্ত্রী সেলিনা বেগম ৭ জনকে অভিযুক্ত করে রামগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা একই গ্রামের পানাউল্লাহ ব্যাপারি বাড়ি ও মজুমদার বাড়ির বাসিন্দা। অভিযোগ সূত্রে জানা যায়, ১৭ সেপ্টেম্বর রাত আনুমানিক ২টা ২০ মিনিটের সময় অভিযুক্ত মনির হোসেন, জয়নাল আবেদিন, আপন, শাফায়েত, মনুহার, মোবারক ও জাকিরসহ আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে প্রবাসী মনছুর আহম্মেদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে এবং ঘরের:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.