রামগঞ্জে জুলাই শহিদ দিবস পালিত
আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে জুলাই গণঅভ্যুত্থানে রামগঞ্জের ছয় শহিদের কবরে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। পরে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, স্মৃতিচারণ, দোয়া মাহফিল এবং জুলাই শহিদদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। পরে সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে রামগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে জুলাই শহিদ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী:
