নরসিংদীতে বিশ্ব পরিবেশ দিবস সভা অনুষ্ঠিত
মোঃ মোবারক হোসেন নরসিংদী প্রতিনিধি ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ,আগামীর নিরাপত্তা’এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা,পুরস্কার বিতরণ এবং গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকালে জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পরিবেশ রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। জলবায়ু পরিবর্তনের:
