পল্লীনিউজে সংবাদ প্রকাশের পর ভুলুয়া নদীসহ সকল খাল দখলমুক্ত করতে রিট
ভুলুয়া নদীসহ লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার সকল খাল দখলমুক্ত করাসহ মানবসৃষ্ট বন্যা রোধ করতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর জেলার কমলনগরের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন। এতে নৌ-পরিবহণ সচিব, নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, লক্ষ্মীপুর ও নোয়াখালীর জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও সাত উপজেলার নির্বাহী অফিসারদেরকে বিবাদী করা হয়। আবদুস সাত্তার পালোয়ান হাইকোর্টে রিটের বিষয়টি নিশ্চিত করে বলেন, রিটে নদী ও খাল দখল রোধে বিবাদীদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন বে-আইনি ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। একইসঙ্গে:
