রামগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ

রামগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃত্বে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। \ আজ (৭ সেপ্টেম্বর) শনিবার সকালে ভোলাকোট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে, ইউনিয়ন বিএনপি ও যুবদলকে নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে এই প্রতিবাদ সমাবেশ করেন তারা। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর নবীর সভাপতিত্বে, উপজেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ফাহিম উদ্দিন রাতুলের সঞ্চালনায়, উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য এ্যাড. কবির হোসেন মোল্লা, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাৎ হোসেন মেহের, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদ উল্লাহ, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল হামিদ চৌধুরী, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন,:
আরও পড়ুন
মাদক নির্মূলে ইবির রাসেল হলে শিক্ষার্থীদের অভিযান 

মাদক নির্মূলে ইবির রাসেল হলে শিক্ষার্থীদের অভিযান 

ইরফান উল্লাহ, ইবি প্রতিনিধি: সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলে অভিযান চালিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সন্দেহের ভিত্তিতে হলের কয়েকটি কক্ষে অভিজান চালানো হয়। এতে হলের ৪০২ নম্বর রুমে অবস্থানরত সিফাত (টিএইচএম ২০২১-২২) এর সিট থেকে গাঁজা উদ্ধার করেছেন তারা। জানা যায়, শিক্ষার্থীদের ১০-১২ জনের একটি দল বিভিন্ন রুমে তল্লাশি করতে থাকে। এক পর্যায়ে ৪০২ নম্বর রুমে তীক্ষ্ণ গন্ধ পায় তারা। অনুসন্ধান করে ঐ রুমের একটি বেডের নিচ থেকে কাগজে মোড়ানো গাঁজা উদ্ধার করেন তারা। এ সময় শিক্ষার্থীরা বলেন, "বিগত সরকারের অধীনে যারা রাজনৈতিক অপব্যবহার করে, সাধারণ শিক্ষার্থীদের উপর বিভিন্ন নির্যাতন চালায় আমরা চাইনা তারা হলে অবস্থান করুক। এছাড়া মাদকাসক্ত, বহিরাগত:
আরও পড়ুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগ অবরোধ

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগ অবরোধ

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন চাকরিপ্রত্যাশীরা। আজ শনিবার দুপুর দেড়টার দিকে শত শত চাকরিপ্রত্যাশী শাহবাগ মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এতে শহরের গুরত্বপূর্ণ এ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনরতরা জানান, তারা সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে ৩৫ করার দাবিতে এখানে অবস্থান করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক চাকরিপ্রত্যাশী বলেন, 'আমরা গত ১৪ বছর ধরে এ দাবি জানিয়ে আসছি। কিন্তু আজও তার সমাধান পাইনি।' এ বিষয়টি সমাধানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি কামনা করেছেন তারা।
আরও পড়ুন
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার এসএন শিপইয়ার্ডে বিস্ফোরণে অন্তত ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে শীতলপুর এলাকার এই ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। বাংলাদেশ শিপ ব্রেকার অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) সহকারী সচিব নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সহকারী সচিব নাজমুল ইসলাম বলেন, আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে তারা চমেকে পৌঁছেছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন
নোবিপ্রবির বঙ্গবন্ধু হলের নতুন প্রভোস্ট ইংরেজি বিভাগের নাসির উদ্দীন

নোবিপ্রবির বঙ্গবন্ধু হলের নতুন প্রভোস্ট ইংরেজি বিভাগের নাসির উদ্দীন

মো: দেলোয়ার হোসেন, নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন প্রভোস্ট নিযুক্ত হয়েছে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নাসির উদ্দীন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) তামজিদ হোছাইন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে প্রভোস্ট হিসাবে দায়িত্ব পালনকালে  তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে যোগদানের তারিখ হতে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক  নির্ধারিত ভাতা ও সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন। এই বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন প্রভোস্ট নাসির উদ্দিন বলেন,  আসলে এটাতো মেয়েদের হল। আমার নিজেরও মেয়ে আছে। এ কারণে বুঝি সন্তানদের নিয়ে কি পরিমাণ টেনশন থাকে বাবা-মা। আমার প্রথম কাজটা:
আরও পড়ুন
বৈষম্যবিরোধী ইবি শিক্ষার্থীদের ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন

বৈষম্যবিরোধী ইবি শিক্ষার্থীদের ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন

ইরফান উল্লাহ্, ইবি প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ায় ‘শহীদী মার্চ’ পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা । বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টায় শহীদদের স্মরণে তারা এ কর্মসূচি পালন করেন। এর আগে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বটতলায় জড়ো হয়। সেখান থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসে বিভিন্ন সড়ক ও পার্শ্ববর্তী শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে। মিছিলে শিক্ষার্থীরা ‘আজকের এই দিনে সাঈদ তোমায় মনে পড়ে’, ‘শহীদের রক্ত বৃথা যেতে দিবো না’, ‘আমার ভাই কবরে খুনি কেন বাহিরে’, ‘আমাদের সংগ্রাম চলছে চলবে’, ‘মুগ্ধর রক্ত বৃথা যেতে দিবো না’সহ বিভিন্ন শ্লোগান দেয়। পরে ক্যাম্পাসের মুক্ত বাংলায় এসে তারা সমাবেশে মিলিত হয়।:
আরও পড়ুন
দেশের কলস শূন্য, সব লুটপাট করে নিয়ে গেছে হাসিনা: ডাঃ এ জেড এম জাহিদ

দেশের কলস শূন্য, সব লুটপাট করে নিয়ে গেছে হাসিনা: ডাঃ এ জেড এম জাহিদ

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ  বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জে এম জাহিদ হোসেন বলেছেন, দেশের সম্পদ লুন্ঠন করে আত্নীয়ের বাড়ি ভারতে পালিয়েছে হাসিনা। তাই এখন দেশের কলস শুন্য। এখন দেশে যারা আছেন তারা অন্তবর্তীকালীন সরকার। দেশকে স্বনির্ভর করে বড়ে তোলার লক্ষে এ সরকারকে আমাদের সহযোগীতা করতে হবে। যেনো তারা একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে গনতান্ত্রিক সরকার উপহার দিতে পারে। যে সরকার এদেশকে পুনরায় সোনার বাংলাদশে পরিনত করবে। লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ব্যবস্থাপনায় ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে রামগঞ্জ উপজেলার পানপাড়া স্কুল এন্ড কলেজ মাঠে বর্নাত্যদের মাঝে ত্রাণ বিতরন কালে প্রধান অতিথির বক্তব্যে জাহিদ হোসেন এ কথা বলেন। জাতীয় স্বেচ্ছাসেবক:
আরও পড়ুন
নোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল 

নোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল 

মো: দেলোয়ার হোসেন, নোবিপ্রবি প্রতিনিধি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ্যাপ্লাইড কেমিস্ট্রি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। নিয়োগের শর্তে বলা হয়, ভাইস চ্যান্সেলর হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ০৪ (চার) বছর হবে। ভাইস চ্যান্সেলর পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতাদি পাবেন। তিনি বিধি অনুযায়ী ভাইস চ্যান্সেলর পদের সাথে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা:
আরও পড়ুন
আইন হাতে তুলে নেবেন না, অপরাধে জড়িত হলে দায় বিএনপি নিবে না: মেজর হাফিজ 

আইন হাতে তুলে নেবেন না, অপরাধে জড়িত হলে দায় বিএনপি নিবে না: মেজর হাফিজ 

রুবেল চক্রবর্তী, ভোলা সংবাদদাতা ভোলা-৩ আসনের ৬ বারের সাবেক এমপি, মন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহাম্মেদ বীর বিক্রম বলেছেন, বিএনপি নেতাকর্মীদের উপর আওয়ামী দুঃশাসনে ১৬ বছর অনেক অন্যায় অত্যাচার করা হয়েছে। আওয়ামী লীগের দলীয় প্রধান সহ যারা নির্যাতন ও জুলুমের সাথে জড়িত ছিল, তারা অনেকে পালিয়ে গেছে। জুলাই -আগস্ট এর গনহত্যার বিচার বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। তিনি নেতা- কর্মিদের উদ্দেশ্যে বলেন, আইন কেহ হাতে তুলে নেবেন না। যারা ঘর-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান দখল করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, তাদের প্রত্যেককে আইনের মাধ্যমে শাস্তির ব্যবস্থা নেয়া হবে। দলের নাম ভাঙ্গিয়ে কেহ অপরাধে জড়িত হলে তাদের:
আরও পড়ুন
নোবিপ্রবিতে ভর্তির এক বছরেও শেষ হয়নি প্রথম সেমিস্টার; বিপাকে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা

নোবিপ্রবিতে ভর্তির এক বছরেও শেষ হয়নি প্রথম সেমিস্টার; বিপাকে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা

মো: দেলোয়ার হোসেন, নোবিপ্রবি প্রতিনিধি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৮ তম আবর্তনের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস গত বছরের ৩ই সেপ্টেম্বর ২০২৩ তারিখে শুরু হয়েছে। দুঃখজনক হলেও সত্যি যে ক্লাস শুরুর এক বছর পার হলেও শেষ হয়নি প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষা। খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি ডিপার্টমেন্ট ও বিএমএস ডিপার্টমেন্টে ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের টার্ম ১ এর সেমিস্টার ফাইনাল পরীক্ষা এখনো শেষ হয়নি। দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ল্যাব ফাইনালসহ বেশ কিছু সেমিস্টার ফাইনাল পরীক্ষা আটকে আছে।কিছু কিছু ডিপার্টমেন্টের প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ হলেও রেজাল্ট আটকে আছে। ওশানোগ্রাফি ডিপার্টমেন্টের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী সাইফ আল সাহাব বলেন- এক বছর পূর্ণ:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.