বায়ুদূষণে ৩ নম্বরে ঢাকা, বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’
বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ বুধবার ১৬৬ স্কোর নিয়ে ৩ নম্বরে অবস্থান করছে ঢাকা। সকাল ৮টা ৪৫ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার এ অবস্থান দেখা গেছে। এই স্কোর বাতাসের মানকে ‘অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে। এদিকে, বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ২১৫ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে ইরাকের বাগদাদ শহর। ১৮৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি এবং পাকিস্তানের লাহোর ১৬৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে আছে। ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা:
