রায়পুরের রয়েল সাকারার মালিক অস্ট্রেলিয়ায় গাড়িচাপায় নিহত

শেয়ার

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি:

অস্ট্রেলিয়ার সিডনিতে গাড়িচাপায় লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের সর্বাধিক পরিচিত চায়নিজ রেস্টুরেন্ট রয়েল সাকারার মালিক আলোচিত সফল তরুণ উদ্যোক্তা মো. ইসমাইল হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (৬ অক্টোবর) স্থানীয় সময় রাত ৮টার দিকে সিডনি শহরে এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. ইসমাইল হোসেন রায়পুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের খাজুরতলা এলাকার আমানত উল্লাহর ছেলে।

নিহত ইসমাইল হোসেনের চাচাতো ভাই শরীফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ইসমাইল তার ঢাকার মিরপুরের এক বন্ধুকে নিয়ে অস্ট্রেলিয়ার সিডনি শহরের কাছাকাছি বাসার সামনে ড্রাইভিং করা শিখছিলেন। এ সময় বন্ধু গাড়ি চালাচ্ছিলেন। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দূর্ঘটনায় পতিত হয়ে ইসমাইলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান তিনি।

তিনি আরও বলেন, নিহত ইসমাইল প্রায় এক বছর আগে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ার সিডনি শহরের ইউটিসি বিশ্ববিদ্যালয় ও টেকনোলোজিতে পড়তে যান। মাত্র দেড় মাস আগে দেশে এসে ছুটি কাটিয়ে আবার অস্ট্রেলিয়ায় যান তিনি। তার লাশ দেশে আনার চেষ্টা করা হচ্ছে। মৃত্যুর ঘটনাটি সচেতন মহলের মাঝে হাজার প্রশ্নের জন্ম দিয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.