৭০ বছরের বৃদ্ধ আটক; রামগঞ্জ ৫ বছরের শিশু নির্যাতনের শিকার
আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে নুশরাত জাহান নামের ৫বছরের এক শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছেন। শনিবার ২৫জুলাই দুপুরে উপজেলার পশ্চিম শোশালিয়া গাছী বাড়িতে এঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত মোঃ সেলিম হোসেন (৭০) নামের বৃদ্ধকে আটক করেছে। ভিকটিমের মা আফসানা জান্নাত জানান, প্রতিদিনের ন্যায় শিশু নুসরাত ঘরের বাহিরে খেলাধুলা করছিলো। এসময় একই বাড়ির পাশ্ববর্তী ঘরের সেলিম হোসেন নুসরাতকে ফুসলিয়ে রহিমের বিল্ডিং ঘরের ছাদে নিয়ে যৌন নির্যাতন করে। এসময় পাশ্ববর্তী ফারুকের স্ত্রী চিৎকার দিলে সেলিম পালিয়ে যায়। সৃষ্ট ঘটনায় শিশুর পরিবারের লোকজন থানায় অভিযোগ জানালে রামগঞ্জ থানা পুলিশ সন্ধা ৬টায় সেলিমকে আটক করতে সক্ষম হয়। রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ:
