লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

, ৪ প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর সেবার মান, বৈধ লাইসেন্স, প্রয়োজনীয় জনবল  ও চিকিৎসা সরঞ্জাম যাচাইয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), লক্ষ্মীপুরের তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত লক্ষ্মীপুর সদর উপজেলায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা  প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান। তাঁর সঙ্গে ছিলেন মেডিকেল অফিসার ডা. নাহিদ রায়হান। অভিযান চলাকালে সিটি হাসপাতাল, পপুলার ডায়াগনস্টিক:
আরও পড়ুন
বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তিতে সাফল্য

বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তিতে সাফল্য

  জসিম তালুকদার, চট্টগ্রাম : প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম জেলার  ২২৬৯ টি বিদ্যালয়ের মধ্য অন্যতম সেরা সাফল্য অর্জন করেছে বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয় থেকে অংশ নেওয়া ৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ২৫ জন ট্যালেন্টপুল এবং ১৫  জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। বিদ্যালয় সূত্রে জানা যায়, এটি বিদ্যালয়ের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক বৃত্তি অর্জনের রেকর্ড। প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্ব, শিক্ষকদের  আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতায় এ সাফল্য অর্জিত হয়েছে। প্রতি বছর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আয়োজিত প্রাথমিক:
আরও পড়ুন
লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের কমলনগর শাখা কমিটি গঠন

লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের কমলনগর শাখা কমিটি গঠন

"সবার আগে বাংলাদেশ" ঐক্য সহোযোগিতা প্রচারনা এ মূলনীতিকে সামনে রেখে লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের কমলনগর উপজেলা শাখা কমিটি অনুমোদন করা হয়েছে। সম্প্রতি লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সভাপতি মোঃ মাকছুদুর রহমান (মিয়া মাকছুদ) ও সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন স্বাক্ষরিত সংগঠনটির প্যাডে ২৮১ সদস্য বিশিষ্ট এ কমিটি প্রকাশ করে। কমিটিতে সভাপতি মোঃ ফরিদ উদ্দিন ও সাধারণ সম্পাদক - ইমতিয়াজ মাহমুদ ইলিয়াস । এছাড়া সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক - মোঃ আনোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক - মোঃ বাবর হোসেন (সবুজ ফলোয়ান) -এর নাম উল্লেখ করা হয়। কমলনগর উপজেলা শাখা কমিটি গঠনে সমন্বয়ক হিসাবে কাজ করেছেন লক্ষ্মীপুর:
আরও পড়ুন
নিখোঁজের ১মাসেও সন্ধান মেলেনি রামগঞ্জের রাসেলের

নিখোঁজের ১মাসেও সন্ধান মেলেনি রামগঞ্জের রাসেলের

  আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বাড়ির পাশের একটি দোকানের সামনে থেকে নিখোঁজ হওয়ার এক মাস পেরিয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি  মোহাম্মদ রাসেল হোসেন (৩২) নামের এক যুবকের। ছেলের শোকে অসুস্থ হয়ে পড়েছেন তার মা ফাতেমা বেগম। এ ঘটনায় গত ২৫ জুন রামগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন রাসেলের বড় ভাই মো. ফারুক হোসেন। জিডি ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ৯ জুন সকাল ৭টার দিকে উপজেলার ভোলাকোট ইউনিয়নের ভোলাকোট গ্রামের তোরাব মিজি বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে মোহাম্মদ রাসেল হোসেন বাড়ির পাশের দেবনগর গ্রামের একটি দোকানে চা খেতে যান। এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের:
আরও পড়ুন
রামগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ছাতা, পোশাক ও ফলজ গাছ বিতরণ

রামগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ছাতা, পোশাক ও ফলজ গাছ বিতরণ

  আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দক্ষিণ দাশপাড়া ও পশ্চিম কাশিমনগর জাবালে নূর মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ছাতা,  মাদ্রাসার পোশাক ও ফলজ গাছ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে মাদ্রাসা কমপ্লেক্স প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা উদ্যোক্তা ও প্রধান উপদেষ্টা সোহরাব হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন সহকারী শিক্ষক হাফেজ মো. আবু রায়হান। মাদ্রাসার সভাপতি নুরুন্নবী গাজীর  স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গল্লাক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. ওমর ফারুক, সাবেক ইউপি সদস্য হাজী নিজাম উদ্দিন পাওয়ারী, সাবেক ইউপি সদস্য মো.:
আরও পড়ুন
নরসিংদীতে বিশ্ব পরিবেশ দিবস সভা অনুষ্ঠিত

নরসিংদীতে বিশ্ব পরিবেশ দিবস সভা অনুষ্ঠিত

  মোঃ মোবারক হোসেন নরসিংদী প্রতিনিধি ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ,আগামীর নিরাপত্তা’এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (৯ জুলাই)  সকালে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা,পুরস্কার বিতরণ এবং গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকালে জেলা প্রশাসক ইসরাত জাহান  কেয়া বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পরিবেশ  রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। জলবায়ু পরিবর্তনের:
আরও পড়ুন
রামগঞ্জে সন্ত্রাস বিরোধী মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

রামগঞ্জে সন্ত্রাস বিরোধী মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

  আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন  উপজেলা আওয়ামীলেিগর সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ কামরুল হাসান বিএসসি (৩৬) নামের আওয়ামীলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে রামগঞ্জ থানা পুলিশ পৌরসভার অভিরামপুর  ওয়ার্ডের তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৬(২) ধারায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত ৫নং আসামি কামরুল হাসানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত কামরুল হাসান উপজেলার অভিরামপুর (আলী আকবর চেয়ারম্যান বাড়ি)  মৃত আলী আকবর চেয়ারম্যানের ছেলে। তিনি রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ভাইস চেয়ারম্যান, রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এবং উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক। রাামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ  ফিরোজ উদ্দিন:
আরও পড়ুন
রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে আলোচনা

রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে আলোচনা

  প্রদীপ কুমার রায়, নিজস্ব সংবাদদাতা : লক্ষ্মীপুরের রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, ঋণ প্রদান এবং ফলজ, বনজ ও ঔষধি গাছের  চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য  মো. আবুল খায়ের ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার। সভাপতির বক্তব্যে ইউএনও মেহেদী হাসান কাউছার বলেন, দীর্ঘ সময় পর সরকার জাতীয় পল্লী উন্নয়ন দিবস পুনরায় চালুর প্রয়োজনীয়তা উপলব্ধি করেছে। দিবসটি উপলক্ষে রায়পুরে ৩৮ লাখ টাকার ঋণ বিতরণ, শিশু-কিশোরদের:
আরও পড়ুন
নরসিংদীতে মেডিকেল কলেজ চালুর ঘোষণা -স্বাস্থ্য মন্ত্রী

নরসিংদীতে মেডিকেল কলেজ চালুর ঘোষণা -স্বাস্থ্য মন্ত্রী

  মোঃ মোবারক হোসেন নরসিংদী প্রতিনিধি নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে ন রসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম সাধারণ সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী ও নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল (এমপি) এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির  যুগ্ম মহাসচিব, জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খাইরুল কবির খোকন (এমপি)। এছাড়াও উপস্থিত ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ডা. বুলবুল কবিরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী সরদার  সাখাওয়াত হোসেন বকুল বলেন, চলতি:
আরও পড়ুন
ঐতিহ্যবাহী কলাকোপা মাদ্রাসার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

ঐতিহ্যবাহী কলাকোপা মাদ্রাসার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ঐতিহ্যবাহী কলাকোপা মাদ্রাসা ও এতিমখানার নতুন কার্যনির্বাহী (কার্যকরী) কমিটি গঠন করা হয়েছে। দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানটির সার্বিক পরিচালনা ও শিক্ষার মানোন্নয়নে বিশিষ্ট আলেম-ওলামাদের সমন্বয়ে এই শক্তিশালী কমিটি গঠন করা হয়। গতকাল বাদ জুম্মা মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও স্থানীয়দের উপস্থিতিতে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ লক্ষ্মীপুর-৪ রামগতি-কমলনগর আসনে সংসদ সদস্যও জাতীয় সংসদের হুইপ আশ্রাফ উদ্দিন নিজান এই কমিটি ঘোষনা করেন। নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন খুদ্দামুল কুরআন বাংলাদেশের সাবেক মহাসচিব মুফতি শফিকুল ইসলাম। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কলাকোপা মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ হাসান। কমিটির অন্যান্য পদের দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি ​মাওলানা গিয়াস উদ্দিন (সভাপতি জাতীয় ইমাম:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.