রায়পুরে ‘মাদক বিক্রিতে বাধা দেওয়ায়’ ছুরিকাঘাত, চিকিৎসাধীন যুবকের মৃত্যু

রায়পুরে ‘মাদক বিক্রিতে বাধা দেওয়ায়’ ছুরিকাঘাত, চিকিৎসাধীন যুবকের মৃত্যু

  নিজস্ব সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ছুরিকাঘাতে আহত এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. সাগর (৩২)। গতকাল মঙ্গলবার রাত  সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত সাগর রায়পুর উপজেলার  দেবীপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন টাইলস মিস্ত্রি ছিলেন। গত ১২ জুন রায়পুর শহরের নুরুল ইসলাম মুন্সী সড়কে তাঁর বুকে ছুরিকাঘাত করা হয়। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা  গেছে, নুরুল আমিন (৪৫) নামের স্থানীয় এক ব্যক্তি সাগরকে ছুরিকাঘাত করেন। তাঁকে আহত অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। তবে তাঁর অবস্থা শঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ:
আরও পড়ুন
রামগঞ্জ পৌরসভায় উন্নয়ন পরামর্শ সভা অনুষ্ঠিত

রামগঞ্জ পৌরসভায় উন্নয়ন পরামর্শ সভা অনুষ্ঠিত

  আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রোগরামের আওতায় পরামর্শ অনুষ্ঠিত হয়েছে। রামগঞ্জ পৌরসভার বাস্তবায়নে এবং  যৌথভাবে এএফডি ও এডিবি'র আয়োজনে বুধবার সকাল ১০টায় পৌর সম্মেলন কক্ষে ওই পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। রামগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমানের সভাপতিত্বে এবং পৌর প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাকির হোসেন হেলালের সঞ্চালনায় অনুষ্ঠিত পরামর্শ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা  বি এন পি'র সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, পৌর বি এন পি'র সভাপতি শেখ মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দীন পলাশ, উপজেলা বি এন পি'র সাংগঠনিক সম্পাদক আবুল বাসার সতু, পৌর বি এন পি'র সাবেক:
আরও পড়ুন
রায়পুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রায়পুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ৩০ জুলাই দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, মাদক, যানজট, অপরাধ নিয়ন্ত্রণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া, উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, পৌর বিএনপি সভাপতি সভাপতি এবিএম জিলানী, উপজেলা জামায়াতের আমির নাজমুল হুদাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা।:
আরও পড়ুন
রামগঞ্জে স্বামীর নির্যাতনে গৃহবধুর মৃত্যু

রামগঞ্জে স্বামীর নির্যাতনে গৃহবধুর মৃত্যু

  আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে স্বামী হাফিজ মোল্লার নির্মম নির্যাতনে সামিয়া আক্তার (২৯) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে।  ২৫ জুন দিবাগত রাত ২টায় ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর পর স্ত্রীর লাশ হাসপাতালের মর্গে রেখেই কৌশলে পালিয়ে গেছে অভিযুক্ত স্বামী হাফিজ মোল্যা। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিহত সামিয়া আক্তার লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৩ নং ভাদুর ইউনিয়নের জয়নগর বাড়ির দেলোয়ার হোসেন বতার বড় মেয়ে। অন্যদিকে অভিযুক্ত হাফিজ মোল্লা একই এলাকার উত্তর গ্রাম মাইজের বাড়ির সিরাজ মোল্লার ছোট ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে,  প্রায় ১২ বছর:
আরও পড়ুন
কমলনগর প্রেসক্লাব নির্বাচন সভাপতি মিঠু সম্পাদক ফয়েজ

কমলনগর প্রেসক্লাব নির্বাচন সভাপতি মিঠু সম্পাদক ফয়েজ

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: ‎​লক্ষ্মীপুরের কমলনগর প্রেসক্লাব নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণায় সভাপতি ইউছুফ আলি মিঠু ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। গত ২৪মে সাধারণ সভায় সদস্যদের সর্ব সম্মতিক্রমে  নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। গত ২২ জুন অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিধন্দিতায় সভাপতি পদে ইউছুফ আলি মিঠু নির্বাচিত হলেও  সাধারণ সম্পাদক পদে ফয়েজ মাহমুদ ১৩ ভোট ও মো ইব্রাহিম ১৩ ভোট পেয়ে সমান সমান ভোট পাওয়ায় পুনরায় এই পদে নির্বাচনের দিন ২৫জুন নির্ধারণ করা হয়।  এতে আবারও দুই প্রার্থী ১২ করে পেয়ে সমান সমান হওয়ায় পূর্ব সিধান্ত অনুযায়ী নির্বাচন কমিশন লটারির বাস্তবায়ন করলে লটারিতে ফয়েজ মাহমুদের নাম উঠায় নির্বাচন কমিশন ফায়েজকে বিজয় প্রার্থী:
আরও পড়ুন
রায়পুর পৌরসভার বাজেট সভা অনুষ্ঠিত

রায়পুর পৌরসভার বাজেট সভা অনুষ্ঠিত

  যানজট নিরসন ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বারোপ প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার নগর সমন্বয় কমিটি (টিএলসিসি)-এর বাজেট সভায় পৌর এলাকার অন্যতম প্রধান সমস্যা যানজট নিরসনসহ সার্বিক  অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর৷  (এলজিইডি) পরিচালিত নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইইউজিআইপি)-এর উদ্যোগে বুধবার বিকেলে পৌরসভা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক মেহেদী হাসান কাওসার। সভায় সহকারী কমিশনার (ভূমি) নিগার  সুলতানা, ওসি (তদন্ত) আবদুল মান্নান, রায়পুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি নজরুল ইসলাম লিটন, রায়পুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ওয়ার্ড প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ,:
আরও পড়ুন
ডিপ্লোমাধারী ডেন্টাল অ্যাসিস্ট্যান্টরা রোগী দেখতে পারবেন না

ডিপ্লোমাধারী ডেন্টাল অ্যাসিস্ট্যান্টরা রোগী দেখতে পারবেন না

স্বাধীনভাবে প্রাইভেট প্র্যাকটিস করার সুযোগ দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বাতিল ডিপ্লোমাধারী ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট বা ডেন্টাল টেকনোলজিস্টদের স্বাধীনভাবে প্রাইভেট প্র্যাকটিস করার সুযোগ দিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছিল, তা বাতিল করেছেন আপিল বিভাগ। বুধবার (২৪ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) করা আপিল মঞ্জুর করে এই আদেশ দেন। এ রায়ের ফলে ডেন্টাল সহযোগীরা এখন থেকে কেবল নিবন্ধিত ডেন্টাল সার্জনদের অধীনে সহকারী হিসেবে কাজ করতে পারবেন। নিজস্ব চেম্বার খুলে স্বাধীনভাবে রোগী দেখে ব্যবস্থাপত্র দিতে পারবেন না। শুনানিতে বিএমডিসির পক্ষে ছিলেন আইনজীবী মোস্তাফিজুর রহমান খান ও কাজী  এরশাদুল হক। ডেন্টাল চিকিৎসকদের পক্ষে আইনজীবী আহসানুল করিম ও আনোয়ার হোসেন:
আরও পড়ুন
হত্যায় রামগঞ্জে সাবেক এমপি সহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

হত্যায় রামগঞ্জে সাবেক এমপি সহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

  আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমিতে সিনিয়র শিক্ষার্থীদের নির্যাতনে ৮ম শ্রেনীর শিক্ষার্থী মেহেদী হাছান নিহতের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট নাশকতায় রামগঞ্জের সাবেক এমপি আনোয়ার হোসেন খাঁন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  শামছুল হক মিজান, দপ্তর সম্পাদক এমরান হোসেন (ইট বাচ্চু), সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল ইসলাম (বিএসসি), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শহীদ চৌকিয়া, যুবলীগ নেতা মোরশেদ আলম বাবু, উপজেলা যুবলীগের আহ্বায়ক সৈকত মাহমুদ সামছু, যুবলীগ নেতা ইরান পাটোয়ারী, মিলন পাটোয়ারী, মোস্তাফিজুর রহমান সুমন ভূঁইয়া, সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন রাজু, সাবেক কাউন্সিলর:
আরও পড়ুন
নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে শাহবাগে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে শাহবাগে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নৈরাজ্যের অপচেষ্টার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। সোমবার(২২জুন) সন্ধ্যায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতের নেতৃত্বে মিছিলটি জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়। বিভিন্ন স্লোগানে টিএসসি পদক্ষিণ করে জাদুঘরের সামনে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা 'আ'লীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, ইত্যাদি স্লোগান দিতে থাকে। মিছিল শেষে কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, বাংলাদেশের ইতিহাসে এমন কোন নজির নেই, পতনের পর সাঙ্গোপাঙ্গ সব পালিয়ে যেতে হয়। পতনের পর তারা দেশ ছেড়ে পালিয়েছে। শেখ হাসিনা এসে আবার রাজনীতি করবে, দেশের মানুষ তা মেনে নিবে না মানুষের অধিকার আদায়ে ছাত্রদল ছিল, আছে এবং থাকবে। বিক্ষোভ মিছিলে:
আরও পড়ুন
রামগঞ্জে শিক্ষার্থী মেহেদী হাসান হত্যা মামলায় হল সুপারসহ ২ জন গ্রেপ্তার

রামগঞ্জে শিক্ষার্থী মেহেদী হাসান হত্যা মামলায় হল সুপারসহ ২ জন গ্রেপ্তার

  আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে আলোচিত শিক্ষার্থী মেহেদী হাসান হত্যা মামলায় পুলিশ মোঃ শরীফুল  ইসলাম (৪৮) এবং মোঃ সাজিদুল ইসলাম মজুমদার প্রকাশ মাহি (১৯) নামের দুই জনকে গ্রেপ্তার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২২ জুন) রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ উদ্দীন চৌধুরীর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল জলিল রামগঞ্জের একাটি গোপনীয় স্থান থেকে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত শরীফুল ইসলাম পঞ্চগড় জেলার বোদা থানার ইসলামবাগের গোলাম কিবরিয়ার ছেলে। মেহেদী হত্যাকান্ডের সময় ফরিদ আহমেদ ভূঁইয়া   একাডেমির হল সুপারের দায়িত্বরত ছিলেন তিনি। সাজিদুল রামগঞ্জ উপজেলার দক্ষিন ভাটরা মজুমদার বাড়ির মোঃ মাসুদুল ইসলাম মজুমদারের ছেলে। গ্রেপ্তারকৃতদের সোমবার:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.