রামগঞ্জে চাঞ্চল্যকর মেহেদী হত্যাকান্ডের ৫দিন পরও কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ
আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ মোবাইল চুরির অপবাদ দিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জের উদয়পুরে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমি নামের শিক্ষা প্রতিষ্ঠানে সিনিয়রদের নির্মম নির্যাতনে ৮ম শ্রেণীর শিক্ষার্থী মেহেদী হাসান হত্যাকান্ডের ৫দিন অতিবাহিত হলেও কোন আসামিকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সৃষ্ট ঘটনায় প্রতিষ্ঠানের ক্ষুব্ধ শিক্ষার্থীসহ সহ¯্রাধিক এলাকাবাসী রোববার সকাল ১০টায় রামগঞ্জ বাইপাস সড়কে ২ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন শেষে বিক্ষোভ মিছিল করে। এসময় বিক্ষোভকারীরা অনতিবিলম্বে মামলায় এজহার ভূক্ত আসামিদের গ্রেপ্তার করা না হলে আরো কঠোর কর্মসূচী দেওয়া হবে বলে ঘোষনা দেয়। অপরদিকে এমপি শাহাদাত হোসেন সেলিম শিক্ষার্থী মেহেদী হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য রামগঞ্জ থানা পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য ঃ ফরিদ আহমেদ ভূঁইয়া:
