অধ্যক্ষ জামাল উদ্দিন তালুকদারের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের সমাপ্তি

শেয়ার

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি- দীর্ঘ বর্ণাঢ্য ও সাফল্যমণ্ডিত শিক্ষা জীবন এবং শিক্ষকতা পেশার পাট চুকিয়ে শিক্ষাজীবনের চূড়ান্ত ইতি টানলেন বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষাগুরু জামাল উদ্দিন তালুকদার। চার দশকেরও বেশি সময় ধরে শিক্ষাক্ষেত্রে অনন্য অবদানের পর তিনি সম্প্রতি তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি টানেন।

‎ইসলামি ও আধুনিক শিক্ষার এক অপূর্ব সমন্বয় ঘটেছে তাঁর শিক্ষাজীবনে। হাজিরহাট হামেদীয়া কামিল মাদ্রাসা থেকে ১৯৮২-৮৪ সালে দাখিল ও আলিম পরীক্ষায় সাফল্য অর্জন করেন তিনি। এরপর উচ্চশিক্ষার লক্ষ্যে তিনি রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী মাদ্রাসা-ই-আলিয়া ঢাকায় ভর্তি হন, যেখান থেকে ফাজিল ও কামিল (স্নাতক) ডিগ্রী কৃতিত্বের সাথে সম্পন্ন করেন।
‎ইসলামি শিক্ষার ভিত্তি মজবুত করার পাশাপাশি তিনি সাধারণ শিক্ষায়ও শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখেন। ১৯৮৬-১৯৮৭ শিক্ষাবর্ষে দেশের শীর্ষস্থান অর্জনকারী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স ও মাস্টার্স (স্নাতকোত্তর) ডিগ্রী অর্জন করেন তিনি।
‎শিক্ষকতা জীবনের শুরুতে তিনি ১৯৯১ সালের ডিসেম্বরে উপকূলীয় অঞ্চলে শিক্ষার আলো ছড়াতে তিনি হাজিরহাট উপকূল সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করেন। এরই মাঝে ১৯৯৪-৯৬ সালে তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অতিথি শিক্ষক হিসেবে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।
‎হাজিরহাট উপকূল সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একজন প্রিয় শিক্ষক হিসেবে দীর্ঘ ৩৩ বছর শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়েছেন। এই দীর্ঘ কর্মজীবনের শেষভাগে এসে তিনি অত্যন্ত দক্ষতার সাথে ২ বছর প্রতিষ্ঠানটির অধ্যক্ষের গুরুদায়িত্বও পালন করেন। এসময় উপকূলীয় আঞ্চলের এই অনউন্নত প্রতিষ্ঠানটিতে তিনি শিক্ষক কমনরুম, ছাত্র/ছাত্রীদের কমন রুম, মহিলাদের নামাজের স্থান, রোবার স্কাউট, বিজ্ঞানগার, প্রতিষ্ঠানটির বেদখলে থাকা ১৫শতাংশ জমি উদ্ধার ও ৬তলা একাডেমিক ভবন নির্মানের প্রক্রিয়ার ব্যবস্থা করায় শিক্ষক, ছাত্র/ছাত্রী ও স্থানীয়দের কাছে প্রসংশায় ভাসছেন তিনি। অবশেষে ২০২৬ সালের ১৫ই মার্চ এই মহান শিক্ষাগুরু তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনের চূড়ান্ত বিদায় নেন। তিনি রাজনৈতিক জীবনে ২০১৫ থেকে ২০২৩ পর্যন্ত কমলনগর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। ফ্যাসিস্ট সরকারের পতনের পর সংখ্যালগু সম্প্রদায়ের জানমাল রক্ষাও দলীয় পরিচয়ে চাঁদাবাজি ইত্যাদি প্রতিরোধ কল্পে বর্তমান জাতীয় সংসদের হুইপ এবিএম আশ্রাফ উদ্দিন নিজান কতৃক গঠিত দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।
‎একজন আদর্শ শিক্ষক, রাজনীতিবিদ ও দক্ষ প্রশাসক হিসেবে শিক্ষাগুরু জামাল উদ্দিন তালুকদার আজীবন তাঁর শিক্ষার্থীদের হৃদয়ে অমলিন হয়ে থাকবেন।
‎

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.