কমলনগরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)’র কমিটি গঠন

শেয়ার

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে মাধ্যমিক পর্যায়ে বাংলাদেশ শিক্ষক সমিতি-বাশিস (সেলিম ভূঁইয়া গ্রুপ)এর কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে উপজেলার উদয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিনকে সভাপতি, চর লরেন্স উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ওমর ফারুক দোলনকে সাধারণ সম্পাদক এবং ফজুমিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আমিনুল ইসলাম কালামকে সাংগঠনিক সম্পাদক করে মোট ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। গত সোমবার (১০ আগস্ট) লক্ষ্মীপুর ঐতিহ্য কমিউনিটি সেন্টার এক আলোচনা সভায় এ কমিটি অনুমোদন করেন কুশাখালি এ্যানী চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ও জেলা কমিটির সভাপতি মাহবুবুর রহমান ও লক্ষ্মীপুর পৌর শহিদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেলা কমিটির সাধারন সম্পাদক আওলাদ হোসেন কচি।

‎বাংলাদেশ শিক্ষক সমিতির-বাশিস কমলনগর উপজেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক দোলন বলেন, দীর্ঘ দিন থেকে শিক্ষকরা বিভিন্ন বৈষম্যের শিকার। আমরা শিক্ষকদের অধিকার আদায়ে কাজ করতে চাই। এছাড়া এ উপজেলায় শিক্ষার মানোন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে এ কমিটি।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.