চরভদ্রাসনে বাঁধ অপসারন করলো উপজেলা প্রশাসন
ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা মাথাভাঙ্গা গ্রামের পদ্মা নদীতে জাটকা ইলিশ আটকের জন্য গড়া আড়াআড়ি বাঁধটি বৃহস্পতিবার দিনভর অপসারন করেছেন প্রশাসন। বাঁধটি দুই উপজেলার সীমান্তবর্তী এলাকায় হওয়ায় চরভদ্রাসন ও সদরপুর উপজেলা প্রশাসন মিলে প্রায় এক কি.মি. আয়তনের উক্ত বাঁধটি অপসারন করা হয়েছে। পদ্মা নদীতে পুতা সারি সারি বাশগুলো লেবার দিয়ে উঠিয়ে ফেলা হয় এবং বাশের নিচের অংশে পনির মধ্যে জাল দিয়ে ঘেরা বেড়াটি কেটে দিয়ে বাঁধটি অপসারন করেন প্রশাসন । এ বাঁধটি অপসারনকালে উপস্থিত ছিলেন চরভদ্রাসন ইউএনও মনিরা খাতুন, সদরপুর ইউএনও জাকিয়া সুলতানা, উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব, মেহেদী হাসান, এস.আই মাহমুদুল হাসান, ইউএনও’র সিএ শেখ উজ্জল ও:
