রায়পুরে ‘তারুণ্যের উৎসব’ উপলক্ষে হুইল চেয়ার ও ক্ষুদ্রঋণ বিতরণ

শেয়ার

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুরে ‘তারুণ্যের উৎসব’ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে হুইল চেয়ার ও ক্ষুদ্রঋণের চেক বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান খান। উপজেলা সমাজসেবা অফিসার মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বি আর ডি বি কর্মকর্তা আব্দুর সাত্তার, যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজুন্নেছা পান্না, ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ২৪ জন উপকারভোগীর মাঝে মোট ১১ লাখ টাকার ক্ষুদ্রঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি তিনজন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার দেওয়া হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, এ ধরনের সহায়তা কর্মসূচি আত্মকর্মসংস্থান ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সরকার ও স্থানীয় প্রশাসনের এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.