আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষীপুরের রামগঞ্জ পৌরসভা ও উপজেলার ১০টি ইউপিতে আসহায় ও দুস্থদের মাঝে উপদেষ্টা মাহফুজ আলমের পক্ষ থেকে ১০ হাজার কম্বল শীতার্থদের বিতরন করলেন তার পিতা মোঃ আজিজুর রহমান বাচ্ছু মোল্লা। বুধবার সকালে ইছাপুর ইউপি কার্যালয় মাঠে উপদেষ্টা মাহফুজ আলমের পিতা আজিজুর রহমান বাচ্চু আনুষ্ঠানিক ভাবে কম্বল বিতরন উদ্ভোধন করেন।
এ সময় ইউপি সচিব মোঃ মাসুদ আলম, বিএনপি নেতা ফাহিম হোসেন,রবিউল ইসলামসহ বিএনপি,যুবদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা পিতা আজিজুর রহমান বাচ্চু সাংবাদিকদের জানান,উপজেলা ও পৌর বিএনপি,জামায়াত,ইশা আন্দোলন সহ কয়েকটি রাজনীতিক দলের নেতা-কর্মী, ছাত্র সম্বনয়ক,বীর মুক্তিযুদ্ধা ও সুশীল সমাজের নেতৃবৃন্দুরের সম্বয়নে অসহায়-দরিদ্র- শীতার্থ পরিবারের মাঝে একযোগে ওই কম্বল বিতরন করা হয়েছে।
