আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
রামগঞ্জে নিমপাতা পাড়াকে কেন্দ্র করে সন্ত্রাসী আলাউদ্দিন (৫১) ও গিয়াসউদ্দিন (৫৩) নামের দুই ভাই মিলে কামাল হোসেন (৫০) নামে এক কৃষককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে চিহিৃত সন্ত্রাসীরা। মজ্ঞলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধায় উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের শেফালীপাড়া গ্রামের পাটোয়ারী সামনে দোকানে এঘটনা ঘটে। কামাল হোসেন শেফালীপাড়া গ্রামের মিয়ারাজ পাটোয়ারী বাড়ির মৃত আবদুল আজিজের ছেলে ও পেশা একজন কৃষক। আলাউদ্দিন ও গিয়াস উদ্দিন পাশ^বর্তি নিচরা গ্রামের অলি কোম্পানী বাড়ির ফিরোজ হোসেনের ছেলে বখাটে ছেলে।
প্রত্যক্ষদর্শী সাখাওয়াত হোসেন ও স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক কামাল হোসেন পারিবারিক প্রয়োজনে গিয়াস উদ্দিনের দোকানের উপর ঝুলে থাকা নিজদের একটি নিমগাছের পাতা পাড়তে গেলে গিয়াস উদ্দিন দোকানের টিন নষ্ট হবে মর্মে বাঁধা দেন। এ সময় তাদের উভয়ের মাঝে কথাকাটাকাটির এক পর্যায়ে আলাউদ্দিন আসে এবং উত্তেজিত হয়ে দুই ভাই মিলে লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে কৃষক কামালকে এলোপাতাড়ি কুপিয়ে শরীরের বিভিন্ন রক্তাক্ত জখম কওে চলে যায়। পরে স্থানীয়রা দিনমুজুর কৃষক কামালকে উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করে।
কামালের স্ত্রী খালেদা আক্তার জানান, বর্তমানে আমার স্বামী চিকিৎসাধিন। থানা পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে। এ ব্যাপারে মামলা করার জন্য প্রস্তুতি চলছে। রামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার জানান, ঘটনা শুনেই পুলিশ ঘটনা স্থলে গিয়েছে। তদন্ত করে দোষীদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।
