গার্ডার পড়ে ৫ জন নি’হতের ঘটনায় রিটের পরামর্শ হাইকোর্টের
রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাইভেটকারে থাকা শিশুসহ পাঁচজন নিহতের ঘটনায় রিটের পরামর্শ দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার তিন আইনজীবী নাগরিকের মৌলিক অধিকার রক্ষায় স্বপ্রণোদিত হয়ে রুল জারির (সুয়োমোটো) আদেশ প্রার্থনা করলে রিটের পরামর্শ দেন আদালত। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই পরামর্শ দেন। দুর্ঘটনাটি নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নজরে আনেন আইনজীবী ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসাইন, অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল ও অ্যাডভোকেট মো. শাহিনুজ্জামান। তাঁরা আদালতের কাছে সুয়োমোটো আদেশ প্রার্থনা করেন। তখন আদালত বলেন, ‘আপনারা রিট আবেদন নিয়ে আসেন। তখন আমরা শুনব।’ গতকাল সোমবার বিকেলে উত্তরার জসিমউদ্দিন এলাকায় বিআরটি প্রকল্পের একটি গার্ডার ক্রেন:
