অবৈধ ইলিশ বিক্রি; হাজিরহাটে ২৫ কেজি ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ
কবির হোসেন রাকিব (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে ভোররাতে অভিযান চালিয়ে ২৫ কেজি অবৈধ ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। আজ মঙ্গলবার ভোর পাঁচটায় উপজেলার হাজিরহাট বাজারে গোপনে অবৈধ ইলিশ মাছ ক্রয়-বিক্রয় চলছে—এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান সূত্রে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা ও অমান্য করে একদল অসাধু ব্যবসায়ী ভোররাতে হাজিরহাট বাজারে ইলিশ বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা তূর্য সাহার নেতৃত্বে একটি দল সেখানে ঝটিকা অভিযান চালায়। মৎস্য কর্মকর্তার উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ীরা পালিয়ে গেলেও সেখান থেকে ২৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত ইলিশ:
